Ajker Patrika

তুরস্কে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুরস্কে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

চলতি বছর ফিফার আর কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় জাতীয় দলের সামনে আপাতত কোনো ম্যাচ নেই। আগামী বছরের প্রথম ফিফা উইন্ডো শুরু হবে ২২ থেকে ৩০ মার্চ। তবে সেই উইন্ডোর আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলতে বাফুফেকে প্রস্তাব দিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন।

সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই আমন্ত্রণপত্র পেয়েছে বাফুফে। গতকাল অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। আমন্ত্রণের বিষয়টি পর্যালোচনার জন্য জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এমনটাই জানিয়েছে এক সূত্র।

ঘরোয়া ফুটবলের সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ ফুটবল লিগ পুনরায় শুরু হয়ে প্রথম লেগ শেষ হবে ১৬ জানুয়ারি। এরপর থাকবে মধ্যবর্তী দলবদলের বিরতি। সেই বিরতির সময়ও জাতীয় দলের ম্যাচ আয়োজনের কথা বিবেচনা করছে ফেডারেশন। তবে জানুয়ারি বা মধ্যবর্তী দলবদলের বিরতি—কোনো সময়ই ফিফা উইন্ডো না থাকায় হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এ অবস্থায় সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার আগের পরিকল্পনাটি বিবেচনায় রেখেছে জাতীয় দল কমিটি। সিনিয়র দল পাঠানো সম্ভব না হলে তুরস্কে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর ভাবনাও রয়েছে ফেডারেশনের। তবে জানুয়ারিতে তুরস্কের তীব্র শীত, কিরগিজস্তানের দেওয়া সুযোগ-সুবিধা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত