২০২২ই শেষ বিশ্বকাপ—এমনটা নেইমার অনেক দিন আগেই জানিয়েছিলেন। কিন্তু নেইমার এবার ধোঁয়াশা সৃষ্টি করলেন ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিয়ে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বরং বল ঠেলে দিলেন কোচের কোর্টে।
২০২২ ফুটবল বিশ্বকাপ শেষে ব্রাজিল ফুটবল দলে কোচ পরিবর্তন হচ্ছে। কেননা, চলতি বছরের শুরুতেই তিতে ঘোষণা দিয়েছিলেন, কাতার বিশ্বকাপ শেষে ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। নতুন কোচের কৌশলের সঙ্গে নেইমার মানিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড যেন একটু মজার ছলেই বললেন, ‘কোচিংয়ে পরিবর্তন আসছে এবং আমি জানি না কোচ আমাকে পছন্দ করবে কি না। এই বিশ্বকাপই আমার শেষ। সম্ভবত আমি আরেকটা খেলতেও পারি, না-ও পারি। আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আরেকটা বিশ্বকাপ খেলব কি না। আমি সত্যিই জানি না।’
ব্রাজিলের ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার। ১২১ ম্যাচে করেছেন ৭৫ গোল। যেখানে বিশ্বকাপে ১০ ম্যাচে করেছেন ৬ গোল। আর ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে করেছেন ১২ গোল।
এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনে নামবেন নেইমাররা। ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
১ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
২ ঘণ্টা আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
৪ ঘণ্টা আগে