দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনা ও মেসির। সেই উৎসবও এখন শেষের পথে। লুসাইলের ফাইনালের পর স্তিমিত হয়ে আসছে সর্বকালের সেরা বিতর্কও।
কিন্তু মেসির এক সময়ের সতীর্থদের ধারণা মেসি এমনিতেই সর্বকালের সেরা। এ জন্য তাঁর বিশ্বকাপ জেতার প্রয়োজনই ছিল না।
মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় এক সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। এমন অধিকাংশ তারকাই মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার মনে করেন। ১৪ বছর এক সঙ্গে খেলা ইনিয়েস্তাও তেমনটাই মনে করেন মেসিকে নিয়ে। ফুটবল বিষয়ক সংবাদ সংস্থা ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে সে কথাই বললেন স্প্যানিশ এই কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্বকাপ জয় করায় মেসিকে অভিনন্দন জানিয়ে ইনিয়েস্তা বলেন, ‘আমার কাছে মেসিই বিশ্বসেরা সে বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক।’ এ সময় মেসির শ্রেষ্ঠত্বের প্রশ্নে ইনিয়েস্তা বলেন, ‘আমি নিশ্চিত যে মেসিকে সেরা হিসেবে দেখে না এমন কেউই এটাকে এভাবেই দেখার জন্য একটা অজুহাত খুঁজে পাবে, সে বিশ্বকাপ জিতুক বা না থাকুক।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যে শুধু মেসির নয়, দেশ আর্জেন্টিনার জন্যও দারুণ উদ্যাপনের বিষয়। বলতে ভুলেননি সে কথাও, ‘(বিশ্বকাপ জয়) নিজের জন্য আনন্দের একটি বিশাল উৎস। কিন্তু একটি দেশ হিসাবে আর্জেন্টিনার জন্য। তারা সব সময় শিরোপার লক্ষ্যেই থাকে। তারা যেভাবে জিতেছে তাতে এটি পুরোপুরি তাঁদেরই প্রাপ্য।’
২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে ইনিয়েস্তার গোলেই শিরোপা জেতে ফ্রান্স। ২০১১ সালে বার্সেলোনার তিন কিংবদন্তি জাভি, ইনিয়েস্তা ও মেসি তিনজনই ছিলো ফিফা ব্যালন ডি অরের সেরা তিন তালিকায় ছিলো। সে বছরও ব্যালন ডি অর জিতেছিলেন লিওনেল মেসি।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১২ ঘণ্টা আগে