
রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের পরিপূরক। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন তিনি। চোখধাঁধানো গোলে মুগ্ধ করছেন ৩৯ বছর বয়সী মেসি। আজ আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলের এক ফুটবলারের রেকর্ড।
বাংলাদেশ সময় আজ সকালে মায়ামির নু স্টেডিয়ামে ২৪ মিনিটে বাঁ পায়ের ফ্রি কিকে নজরকাড়া গোল করেছেন মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) সান দিয়েগো এফসির বিপক্ষে এই গোলটি তাঁর ক্যারিয়ারের ৯৩০তম গোল। যার মধ্যে ফ্রি কিক থেকেই করেছেন ৭৫ গোল। তাতে দুই ব্রাজিলের মাঝখানে পড়ে গেছেন আর্জেন্টাইন তারকা। ফ্রি কিকে সর্বোচ্চ ৭৮ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলিনহো কারিওকা। আর মেসি এই তালিকায় দুইয়ে।
ফ্রি কিকে সর্বোচ্চ গোল করার দিক থেকে তিনে ব্রাজিলের জাইর রোসা পিন্তো। তিনি এই পদ্ধতিতে করেছেন ৭৪ গোল। ফ্রি কিকে গোলের রেকর্ডে প্রথম সারিতে ব্রাজিলের ফুটবলারের সংখ্যাই বেশি। এই তালিকায় চার, পাঁচ ও ছয়ে থাকা রবার্তো ডিনামাইট, জুনিনিও পারনামবুকানো এবং মার্কোস আসুনকাও। ডিনামাইট, পারনামবুকানো ও আকুনকাওয়ের ফ্রি কিকে গোল ৭৩, ৭২ ও ৬৮।
ফ্রি কিকে ৬০-এর বেশি গোল করার কীর্তি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনাদেরও। এই পদ্ধতিতে রোনালদো ও ম্যারানডোনার গোল ৬৪ ও ৬১। তাঁদের মাঝে অবস্থান করা ব্রাজিলের তারকা জিকোর গোল ৬২। এ ছাড়া সার্বিয়ার সিনিশা মিহাইলোভিচ ও চিলির হোর্হে আরাভেনা ফ্রি কিকে ৬৭ ও ৬৫ গোল করেছেন।
৩৯ বছর বয়সী আর্জেন্টিনা দল থেকে গত ৩১ আগস্ট অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে যে ভক্ত-সমর্থকদের দীর্ঘ ২১ বছর মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন তিনি, সেটা তো চাইলেও ভুলে থাকা সম্ভব নয়। ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন। এদিকে ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত রয়েছে। রেকর্ডটি নিজের করে নেওয়ার যথেষ্ট সুযোগ থাকছে মেসির কাছে।
| ফুটবলার | গোল |
|---|---|
| মার্সেলিনহো কারিওকা | ৭৮ |
| লিওনেল মেসি | ৭৫ |
| জাইর রোসা পিন্তো | ৭৪ |
| রবার্তো ডিনামাইট | ৭৩ |
| জুনিনিও পারনামবুকানো | ৭২ |

পাকিস্তান ক্রিকেট দলকে তো এমনি এমনি ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয় না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক-কোচ পরিবর্তন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরেও রদবদল হয় হুটহাট করেই। এ কারণেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চান না বলে কদিন আগে উল্লেখ করেছিলেন শাদাব খান।
৩৬ মিনিট আগে
শুরুটা হয়েছিল দুঃস্বপ্ন দিয়ে, শেষটায় অন্তত গোল হজম না করার স্বস্তি। এশিয়ান গেমসে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। জাপানের নাগাই স্টেডিয়ামে সোমবার ৯০ মিনিটে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কেউ। তাতেই এক পয়েন্ট নিয়ে শেষ হলো বাংলাদেশের
১ ঘণ্টা আগে
হারারের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২৭১ রান করে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়ায় ২৪৫ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। শেষ এক উইকেটে ২৭ রান দরকার ছিল তাদের। ক্রিজে ছিলেন নাথান এলিস ও স্পেন্সার জনসন। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ চলাকালে জাঙ্ক ফুড ও পানীয়ের বিজ্ঞাপন দেখা গেছে ৬৫ হাজারেরও বেশি বার। জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের তুলনায় এসব বিজ্ঞাপন ছিল ১০ গুণ বেশি। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
৩ ঘণ্টা আগে