প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে কদিন আগেই। এবার আরও এক তারকা ফুটবলারের পিএসজি অধ্যায় শেষ হতে যাচ্ছে। পিএসজিকে বিদায় জানিয়েছেন সার্জিও রামোস।
সামাজিক মাধ্যমে গতকাল পিএসজিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রামোস। আজ ক্লেরমঁত ফুতের বিপক্ষে ম্যাচটিই স্প্যানিশ এই ডিফেন্ডারের পিএসজির জার্সিতে শেষ ম্যাচ। পার্ক দে প্রিন্সেসে পিএসজি-ক্লেরমঁত ফুত ম্যাচটিই চলতি মৌসুমে লিগ ওয়ানের শেষ ম্যাচ। গতকাল নিজের ইনস্টাগ্রামে স্প্যানিশ এই ডিফেন্ডার লিখেছেন, ‘আগামীকাল এক বিশেষ দিন। আমার জীবনের আরেকটি মঞ্চকে বিদায় জানাতে যাচ্ছি। পিএসজিকে বিদায়। আমি জানি না একজন মানুষ কত জায়গায় নিজের মতো মনে করতে পারে। কিন্তু সত্যি বলতে, নিঃসন্দেহে পিএসজি, ভক্তরা এবং প্যারিস তার মধ্যে ছিল উল্লেখযোগ্য। দুটি বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যার জন্য আমি সব টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং সবটুকু দিতে পেরেছি।’
চলতি মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার ব্যাপার গত পরশু সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
রামোস, মেসি দুজনেই পিএসজিতে এসেছেন ২০২১-২২ মৌসুমে। মেসি প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন আর রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। দুই মৌসুম খেলে দুজনেই বিদায় জানাচ্ছেন প্যারিসিয়ানদের। পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে। মেসির মতো রামোস পিএসজির জার্সিতে দুটো লিগ ওয়ান (২০২১-২২, ২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৬ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে