
‘ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ’—প্রায় ১৫ মিনিটের সংবাদ সম্মেলনে ভারতের কোচ খালিদ জামিল এমন কথা শোনালেন বারবার। দলের ভেতরের কোনো খবর জানাতে খুব বেশি ইচ্ছুক ছিলেন না। যেন মাঠের জন্য জমিয়ে রেখেছেন সবকিছু।
পরশু বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিল, গতকাল সকালে সোয়া ৯টায় অনুশীলন করবে ভারত। নিরাপত্তার কোনো কারণ নয়, খালিদ জানালেন এটাই তাঁদের সংস্কৃতি। ঢাকায় এখনো পুরোপুরি শীত পড়েনি। সকালের সতেজ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাই অসুবিধা হওয়ার কথা নয়। রাতের আলোয় আজ কতটুকু আলোকিত করতে পারবে নিজেদের, সেটাই দেখার পালা।
শিলংয়ে এ বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হামজা চৌধুরীর। সেই ম্যাচ হামজা কীভাবে রাঙিয়েছিলেন, সেটা কারও অজানা নয়। গোল যদিও পাননি, কিন্তু ফুটবলশৈলীতে মুগ্ধ করেছেন ভক্তদের। আট মাস পর ফের যখন বাংলাদেশ-ভারত মুখোমুখি হচ্ছে, তখন ঘুরেফিরে আসছে হামজার কথা। সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘আগে যেমনটা বলেছি, বাংলাদেশের এক-দুজন নয়, পুরো দলই ভালো। তাদের সবাই ভালো খেলোয়াড়। তাই আমরা ম্যাচটিকে হালকাভাবে নেব না। ইতিবাচক চিন্তা করতে হবে, ভালো ফল আনতে হবে।’
চাপে থাকার কথা অকপটে স্বীকার করে খালিদ অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না। পরিশ্রমের পূর্ণতা পাওয়ার অপেক্ষায় আছেন তিনি, ‘সবাই জানে এটা চাপের ম্যাচ। তবু কঠোর পরিশ্রম করতে হবে ইতিবাচক ফলের জন্য। এটি কোনো প্রীতি ম্যাচ নয়। বাছাইপর্বের ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের প্রশংসায় খালিদ আরও বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। তাদের ভালো খেলোয়াড় আছে। আমি দেখেছি, তাদের গুণগত মান আছে। ঘরে-বাইরে তাদের খেলায় অনেক উন্নতি হয়েছে।’
সাহসী সিদ্ধান্ত নিতে কখনো কার্পণ্য বোধ করেন না খালিদ। ঢাকায় এসেছেন লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, উদন্ত সিংয়ের মতো তারকাদের ছাড়াই। দলে আছে প্রবাসীর ছোঁয়াও। অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছেড়ে ভারতীয় পাসপোর্ট হাতে নিয়েছেন রায়ান উইলিয়ামস। সেই পাসপোর্টে প্রথম সিলটা পড়েছে বাংলাদেশের। তবে এই উইঙ্গার খেলতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।
খালিদ বলেন, ‘আমরা দুটো সম্ভাবনার জন্যই প্রস্তুত। যদি সে থাকে, খুব ভালো। না থাকলেও একইভাবে কাজ করব। আমরা এখনো অপেক্ষা করছি (ফিফা থেকে অনুমতি পাওয়ার)।’

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে টসের সময় হাজির ড্যারিল মিচেল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন যে অধিনায়ক মিচেল স্যান্টনারের পরিবর্তে ভুলে অন্য কাউকে পাঠিয়ে দেয়নি তো নিউজিল্যান্ড? আসলে ড্যারিল মিচেলকে পাঠাতে বাধ্য হয়েছে কিউইরা।
২৫ মিনিট আগে
‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই দলের লড়াই এখনো মাঠে গড়ায়নি। বেরসিক বৃষ্টির দাপটে চিন্তা বাড়ছে অস্ট্রেলিয়ার।
১ ঘণ্টা আগে
ভালো নেই পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গত আড়াই বছর ধরে তিনি কারাবন্দী। এই কারাবাস জীবনে তাঁর স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন সুনীল গাভাস্কার-গ্রেগ চ্যাপেলদের মতো কিংবদন্তি অধিনায়কেরা
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে কোনো রকম পাত্তা পায়নি পাকিস্তান। সালমান আলী আগার দলকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই হারের পেছনে পাকিস্তানের ম্যাচ বর্জন সার্কাসের প্রভাব আছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
৩ ঘণ্টা আগে