
নারী ফুটবল নিয়ে সংবাদ সম্মেলন; অথচ সেখানে নেই নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তাই প্রশ্ন ওঠাও স্বাভাবিক—কেন তিনি নেই; নাকি কোনো অন্তর্কোন্দল জড়িয়ে আছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য তেমন কিছু নেই বলে জানিয়েছেন। কিরণ না থাকায় বরং নিজ থেকে ক্ষমা চেয়েছেন তিনি।
মার্চ মাসে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে আজারবাইজান ও মালয়েশিয়াকে সঙ্গে নিয়ে চলতি মাসে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হবে। সেই সিরিজের পৃষ্ঠপোষকের নাম আজ ঘোষণা করেছে বাফুফে। অথচ সেই অনুষ্ঠানে ছিলেন না নারী উইংয়ের প্রধান।
বাফুফে সভাপতি বলেন, ‘বাফুফের ইন্টারনাল মিস কমিউনিকেশনের কারণে সবাইকে জানানো হয়নি। সে কারণে সময়মতো আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার পৌঁছাতে পারেননি। অবশ্যই নেক্সট যখন দল নিয়ে প্রেস কনফারেন্স হবে, ওখানে আপনারা উনাকে দেখতে পারবেন। আমি এই মিস কমিউনিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। সভাপতি হিসেবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি।’
ফিফা উইন্ডোর বাইরেও বাংলাদেশের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। তাবিথ বলেন, ‘আমাদের জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, তত বেশি এশিয়ান পর্যায়ে আমরা উপকৃত হব। তাই যাওয়ার আগে আমরা আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। ফিফা উইন্ডোর বাইরে তিনটা রুদ্ধদ্বার ম্যাচ খেলতে চাইব।’
গত বছর সাফ জেতার পর নারী দলকে দেড় কোটি টাকা দেওয়ার কথা বলেছিল বাফুফে। বছর ঘুরিয়ে গেলেও তা এখনো পাননি ফুটবলাররা। তাবিথ এবার জোর দিয়ে বলেন, ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা এই প্রতিশ্রুতিটা পূরণ করে ফেলব।’

বিশ্বকাপ উপলক্ষে পুরো হোটেলটিকে সাজানো হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙে। দেয়ালজুড়ে রয়েছে খেলোয়াড়দের ছবি আর নানা অনুপ্রেরণামূলক বার্তা। ফুটবলারদের শতভাগ মানসিক স্বস্তি ও বিশ্রামের জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে। অবসরে আড্ডা ও বিনোদনের জন্য যেমন সুপ্রশস্ত কমন এরিয়া এবং ইনডোর গে
৫ ঘণ্টা আগে
ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
৯ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
১০ ঘণ্টা আগে