
প্রতিপক্ষ ফুটবলার পেনাল্টি থেকে গোল করতে প্রস্তুত। স্পট কিক নেওয়া ফুটবলারের গোল কীভাবে ঠেকানো যায়, গোলরক্ষকের মাথায় তখন ঘুরতে থাকে এমন চিন্তা। গোল আটকাতে গোলরক্ষকেরা নানারকম মনস্তাত্ত্বিক খেলা খেলে থাকেন। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক গুস্তাভো তেসোনত্তি উল্টো বিপক্ষ দলের ফুটবলারের গোল দেওয়ার রাস্তা পরিষ্কার করে দেন।
বলিভিয়ার স্থানীয় ফুটবলে সম্প্রতি তেসোনত্তির এমন গোলপোস্ট উন্মুক্ত করে দেওয়ার ঘটনা আলোচনায় এসেছে। তিনি উইলস্টারমান কো-অপারেটিভসের গোলরক্ষক হিসেবে খেলেন। তাঁর প্রতিপক্ষ ছিল ইন্দিপেন্দিয়েন্তে দি কোচাকাম্বা। রেফারি কার্লোস আর্তেয়াগা পেনাল্টি দেন ইন্দিপেন্দিয়েন্তিকে। পেনাল্টির সময় তেসোনোত্তি গোলপোস্টের এক পাশে দাঁড়িয়ে থাকেন। শট ঠেকাতে বিন্দুমাত্র কোনো চেষ্টা করেননি তিনি। সেই সুযোগে বিনা বাধায় গোল করেন এরনেস্তো আদিরি।
ইন্দিপেন্দিয়েন্তের আদিরির গোলটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ম্যাচ শেষে তেসোনত্তি ব্যাখ্যা দিয়েছেন, কেন তিনি পেনাল্টি ঠেকানোর কোনো চেষ্টা করেননি। এই সিদ্ধান্তটি তিনি সতীর্থদের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। তাঁর দাবি, দুই দলের ফুটবলাররা বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। খেলোয়াড়সুলভ আচরণের উদাহরণ হিসেবে পেনাল্টিটি না নেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন তিনি।
তেসোনত্তি জায়গা ছেড়ে দেওয়ায় সহজেই গোলটা করেন ইন্দিপেন্দিয়েন্তের স্ট্রাইকার আদিরি। তাঁর এই গোলেই মূলত ইন্দিপেন্দিয়েন্তে ৩-২ গোলে হারায় উইলস্টারমানকে। যখন পেনাল্টি দেওয়া হয়, প্রতিবাদে ২০ মিনিট খেলা বন্ধ রাখেন খেলোয়াড়েরা। আর্জেন্টাইন গোলরক্ষক গোল ছেড়ে দেওয়ার ব্যাখ্যায় রক অ্যান্ড পপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা প্রমোশনের একটি জায়গার জন্য লড়ছিলাম। আমাদের সঙ্গে এভাবে আচরণ করা অন্যায় মনে হয়েছে। আমরা তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
ইন্দিপেন্দিয়েন্তে-উইলস্টারমান ম্যাচে কোনো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ছিল না। উইলস্টারমান গোলরক্ষক এটা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে ভিএআর থাকলে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব। ম্যাচের পরও বিতর্ক থামেনি। বলিভিয়ান ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি কমিশন রেফারি আর্তেয়াগাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। পেনাল্টির ব্যাপারে তাঁর সিদ্ধান্ত উইলস্টারমান-ইন্দিপেন্দিয়েন্তে ম্যাচের ফলে সরাসরি প্রভাব ফেলেছে বলে মনে করছে রেফারি কমিশন।

জার্মান ফুটবলে নতুন দিনের প্রত্যাশা জাগিয়েই জাতীয় দলের কোচ হিসেবে পথচলা শুরু করছেন ইয়ুর্গেন ক্লপ। প্রথমবার আন্তর্জাতিক ফুটবলের ডাগআউটে দাঁড়ানোর আগে সমর্থকদের উদ্দেশে দেওয়া বার্তায় সাবেক লিভারপুল কোচ জানিয়েছেন, জার্মানির ঘুরে দাঁড়ানোর জন্য তিনি ‘নতুন কৌশলের’ আশ্রয় নেবেন।
১৫ মিনিট আগে
আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল সবশেষ খেলেছে ৭ জুলাই। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেখানেই বিদায় নেয় পর্তুগিজরা। পরবর্তীতে স্পেন জেতে বিশ্বকাপ। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আজ রাতে নামছে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে নেশনস লিগের পর্তুগাল-ওয়েলস ম্যাচ।
১ ঘণ্টা আগে
জিততেই যেন ভুলে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও লঙ্কানদের হলো বাজেভাবে। হারের পর শাস্তিও জুটল শ্রীলঙ্কার কপালে।
২ ঘণ্টা আগে
বয়স হয়ে গেছে ৪১ বছর। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে তো সেটা বোঝার কোনো উপায় নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর মুখও চলছে সমান তালে। আন্তর্জাতিক ফুটবলের ম্যাচের আগের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে