ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আলোচনা তো থামছেই না। মারাকানায় বুধবার বাংলাদেশ সময় ভোরে আয়োজিত সুপারক্লাসিকো বলতে গেলে পুরোটা সময় জুড়েই ছিল উত্তপ্ত। উত্তপ্ত ম্যাচ নিয়ে বেরিয়ে আসছে একের পর এক ঘটনা।
বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে মারাকানায় ফুটবলের চেয়ে শারীরিক শক্তি প্রদর্শনেই যেন বেশি ব্যস্ত ছিলেন খেলোয়াড়েরা। ম্যাচ চলা অবস্থায় ফুটবলারদের মধ্যে চলে কথার লড়াই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসির প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে কথার লড়াই হয়। আর্জেন্টাইন দুই ফুটবলারকে উদ্দেশ্য করে রদ্রিগোর ‘কাপুরুষ’ শব্দ বলার কথা শোনা যায়। এর পরই মেসি জবাব দিয়েছেন এই বলে, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কীভাবে আমরা কাপুরুষ? নিজের মুখের দিকে তাকাও।’ এরপর ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রদ্রিগোকে উদ্দেশ্য করে ভক্ত-সমর্থকেরা নানা রকম বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড পরশু রাতে এক স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। চোটে পড়ায় নেইমার এই ম্যাচে খেলতে না পারলেও সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘তোমার সাফল্য অনেকের সহ্য হচ্ছে না। কখনো থামবে না।’
এর আগে ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদ নিয়ে পুরো বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল। এরপর গত পরশু ইনস্টাগ্রামে রদ্রিগোর স্ট্যাটাস যেন বর্ণবাদীদের ভয়ংকর আচরণ সম্পর্কে সবাইকে স্পষ্ট অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার লিখেছেন, ‘বর্ণবাদীরা সব সময় তৎপর। আমার সামাজিক মাধ্যম আজেবাজে মন্তব্যে ভরে গেছে। তাদের চাওয়া-পাওয়া অনুযায়ী কিছু যদি না করি, যদি আমাদের পোশাক তাদের বিরক্তির কারণ হয়, আক্রমণের শিকার হওয়ার পর যখন আমরা মাথা নত না করি, বর্ণবাদীরা তখনই অপরাধমূলক কাজে তৎপর হয়ে ওঠে। তবে এটা তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’ এরপর রদ্রিগোর বাবা এরিক গোয়েজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই ছেলে কারও সঙ্গে ঝামেলায় জড়ায় না।’

মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
৪ মিনিট আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৩৪ মিনিট আগে
বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয় সেনেগাল। এরপর থিয়াওকে বরখাস্ত করে এসএফএস। সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরাকে দিয়ে এবার শূন্যস্তান পূরণ করল সেনেগাল।
৩৯ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে বাবর আজমকে নিয়ে শঙ্কাই সত্যি হলো। ডান হাতে চোটের কারণে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলা হবে না এই তারকা ব্যাটারের। বাবরের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
১ ঘণ্টা আগে