লিগ ওয়ানে গত রাতে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষ লরেন্তের মাঠ থেকে হারতে হারতে ১-১ ড্র নিয়ে ফিরেছে মরিসিও পচেত্তিনোর দল।
এদিন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। বলতে গেলে সেটারই খেসারত দিতে হয়েছে তাদের। বছরের শেষ ম্যাচে তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নেইমার-মেসিদের।
বল দখলে লরেন্ত থেকে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল করতে বেগ পেতে হয়েছে পিএসজিকে। তবে প্রথমার্ধে এগিয়ে যেতে পারত তারা। ২৬ মিনিটের সময় মেসির শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় পিএসজি সমর্থকদের।
পিএসজি না পারলেও ঘরের মাঠে প্রথমার্ধেই গোলের দেখা পায় লরেন্ত। ম্যাচের ৪০ মিনিটের সময় সতীর্থের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার থমাস মনকনদুইত। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাহুতাশ করতে হয় পিএসজিকে।
উল্টো ৮১ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে। পিএসজির হয়ে নিজের মাত্র তৃতীয় ম্যাচেই লাল কার্ড দেখতে হলো সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে। ১০ জনের পিএসজি কিছুটা ব্যাকফুটে চলেও গেলেও ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে ম্যাচে ফেরান মাওরো ইকার্দি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইকার্দি। আশরাফ হাকিমির ক্রস থেকে হেডে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ড্রয়ের পর ১৯ ম্যাচ শেষে ১৪ জয় আর ৪ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৪৬। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে লরেন্ত। দুইয়ে থাকা নিসের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৬ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে