
আল আখদৌদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেননি। তবে রোনালদোহীন এই আল নাসর গতকাল ছিল অনেক ভয়ংকর। সৌদি প্রো লিগে গত রাতে ৯-০ গোলে জিতেছে আল নাসর। সৌদি ক্লাবটি নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের কীর্তি গড়ল এমন বিধ্বংসী পারফরম্যান্সে।
সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই শেষ। এবার তাদের লড়াইটা সেরা তিনে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা পোক্ত করা। আল আখদৌদকে ৯-০ গোলে হারিয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে এখন আল নাসর। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা আল ইত্তিহাদ ও আল হিলালের পয়েন্ট ৭৪ ও ৬৮। চারে থাকা আল কাদসিয়ার পয়েন্ট ৬২। প্রত্যেকেই ৩১টি করে ম্যাচ খেলেছে। সৌদি প্রো লিগের সবার হাতেই এখন তিনটি করে ম্যাচ।
প্রিন্স হাথলুল বিন আব্দুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল আখদৌদ ও আল নাসর। ১৬ মিনিটে আয়মান ইয়াহা গোল করে এগিয়ে নেন আল নাসরকে। দলের দ্বিতীয় গোল ২০ মিনিটে করেন জন দুরান। ২৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পা থেকে আসে তৃতীয় গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন সাদিও মানে। ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদোহীন আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আল নাসর। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুরান। ৫-০ গোলে এগিয়ে থাকা আল নাসর পরের ১২ মিনিটে স্কোরলাইন নিয়ে যায় ৭-০ গোলে। ৫৯ ও ৬৪ মিনিটে দুই গোল করে মানে পূর্ণ করেন হ্যাটট্রিক। তবে কাল মানেকে যে গোলের নেশা পেয়ে বসে ভালোভাবেই। ৭৪ মিনিটে চতুর্থ গোল করেন সেনেগালের এই ফরোয়ার্ড। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোল করেন মোহামেদ মারান।
আল আখদৌদের ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এর আগে আল নাসরের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ৮-০ গোলের। সৌদি প্রো লিগে গত বছরের ২ এপ্রিল আবহার বিপক্ষে এই জয় পেয়েছিল আল নাসর।
ক্লান্তির কারণে রোনালদো গতকাল খেলতে পারেননি বলে জানা গেছে। আল নাসরের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব মিলিয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। ৩৩ গোলের পাশাপাশি ৪ গোলে অ্যাসিস্ট করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

আর্লিং হালান্ডের জোড়া গোল না হলে হয়তো নরওয়ের এই রাতের গল্পই লেখা হতো না। কিন্তু হালান্ড গোল করার আগেই যিনি নরওয়েকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর নাম অরইয়ান নিল্যান্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকানো থেকে শুরু করে বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনার মধ্
১৯ মিনিট আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
২৭ মিনিট আগে
রীতিমতো এক নাটকই মঞ্চস্থ হলো মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে। ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচে কী ছিল না! ফাউল, লাল কার্ড, পেনাল্টি। এমন নাটকীয় ম্যাচে শেষ হাসি হেসেছে টমাস টুখেলের দল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইংলিশরা।
২ ঘণ্টা আগে
ক্লাব পর্যায়ে গোলের ঝুলঝুরি ছুটিয়ে অনেক আগেই গোলমেশিন তকমা পেয়েছেন আরলিং হালান্ড। এবারের বিশ্বকাপেও ধারাবাহিকভাবে জালের দেখা পাচ্ছেন। শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করার পথে দুইবার পেয়েছেন জালের দেখা। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে