
অল্প পুঁজি নিয়েও সিলেট টাইটানসের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল রংপুর রাইডার্স। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। এলিমিনেটরে শেষ বলের নাটকীয়তায় মেহেদী হাসান মিরাজের দলের কাছে ২ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর উইকেট নিয়ে সমালোচনা করেছেন দলটির অধিনায়ক লিটন দাস।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন ব্যাট হাতে দুই দলকেই ভুগতে দেখা গেছে। বাড়তি সুবিধা পেয়েছেন পেসাররা। দুই দলের পতন হওয়া ১৬ উইকেটের মধ্যে ১১টাই নিয়েছেন পেসাররা। আগে ব্যাট করে রংপুরের পুঁজি ছিল ১১১ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমেও বেগ পেতে হয়েছে সিলেটকে। জমে ওঠা ম্যাচে শেষ ওভারে তাদের সামনে ৯ রানের সমীকরণ দাঁড়ায়। প্রথম ৫ বলে মাত্র ৩ রান দেন রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। হারের শঙ্কা তৈরি হয় সিলেট শিবিরে।
জেতার জন্য শেষ বলে ৬ রান দরকার ছিল সিলেটের। স্ট্রাইকে ছিলেন ক্রিস ওকস। রংপুরের ডাগআউট তখন যেন জয়ের অপেক্ষা। নিজেদের জন্য সমীকরণ সহজ হয়ে আসায় চেয়ার ছেড়ে ওঠে দাঁড়ান রংপুরের দুই মিকি আর্থার ও মোহাম্মদ আশরাফুল। রিজার্ভ খেলোয়াড় এবং স্টাফদেরও মুখেও ছিল হাসির ছাপ। কিন্তু সবাইকে হতাশ করতে বেশি সময় নেননি ওকস। ফাহিমের করা শেষ বলে ডিপ এক্সট্রা কাভার দিয়ে ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন এই ইংলিশ অলরাউন্ডার। সেই সঙ্গে সিলেটের ডাগআউট এবং গ্যালারিতে শুরু হয় উদযাপন। বিপরীত চিত্র রংপুর শিবিরে। কেউ মাঠেই বসে পড়েন। কাউকে দেখা যায় মন খারাপ করে মাঠ ছাড়তে। দুই দলের লড়াই ছাপিয়ে শেষ পর্যন্ত মিরপুরের বাজে উইকেটের আলোচনা সামনে ওঠে এসেছে।
এলিমিনেটরে হেরে লিটন বলেন, ‘আমি বলতে চাই, টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য এটি আদর্শ উইকেট ছিল না, বিশেষ করে কোয়ালিফায়ারের মতো পর্বে এসে। এটি (উইকেট) কেবল বোলারদের জন্য ছিল।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে