ক্লাব ফুটবলে এখন দুই সপ্তাহের বিরতি। খেলোয়াড়দের কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দলের সঙ্গে। কারও হাতে আবার অখণ্ড অবসর। সেই অবসর বিভিন্ন উপায়ে উপভোগ করছেন তাঁরা। ইতিমধ্যে সামনে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছুটি কাটানোর একাধিক ছবিও। যেখানে তাঁকে ম্যাসেজ নিতে, ডাবের পানি পান করতে এবং চার সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানে প্রকাশিত এক খবরে বো হয়েছে, ছুটি পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অজানা কোনো জায়গায় উড়াল দিয়েছেন। পরে অবশ্য জানা গেছে, ম্যানইউ সতীর্থদের সঙ্গে দুবাইয়ে ঘুরতে গেছেন সিআর সেভেন। সেখানে তাঁকে রোদ উপভোগ করতে, ম্যাসাজ নিতে ও ডাবের পানি খেতে দেখা গেছে। পরে চার সন্তানের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশন দেন, ‘গর্বিত বাবা’। অন্য একটি ছবিতে ব্যক্তিগত ফিজিও হাভিয়ের সান্তা মারিয়াকে দেখা গেছে রোনালদোকে ম্যাসাজ দিতে।
রিয়াল মাদ্রিদে থাকার সময় থেকেই রোনালদোর সঙ্গে আছেন সান্তামারিয়া। মাঝে মৌসুমের ছুটি উপভোগের পাশাপাশি নিজের স্বাস্থ্যসচেতনতার দিকটি উপেক্ষা না করতেই হয়তো তাঁকে সঙ্গে নিয়ে গেছেন ম্যানইউ তারকা।
ছুটি শেষে রোনালদোর সামনে অবশ্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ৪ ফেব্রুয়ারি মিডলসবার্গের বিপক্ষে এফএ কাপের ম্যাচ দিয়ে ফের খেলায় ফিরবেন রোনালদো। পাশাপাশি গুঞ্জন আছে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারলে রোনালদো আগামী মৌসুমে ম্যানইউ ছাড়তে পারেন। এ পরিস্থিতিতে ম্যানইউর চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সবচেয়ে বড় অবদানটাও তাঁকেই রাখতে হবে।

অন্যদিকে নরওয়ের ইতিহাস গড়ার রাতে সবচেয়ে উজ্জ্বল নাম হালান্ড। তাঁর জোড়া গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর ব্রাজিলের জন্য এই রাত হয়ে থাকল স্বপ্নভঙ্গের, যেখানে শেষ বাঁশির পর নেইমারের অশ্রুই হয়ে উঠল পরাজয়ের সবচেয়ে বড় প্রতীক।
১১ মিনিট আগে
ব্রাজিলের ফুটবল ইতিহাসে এমন প্রতিপক্ষ খুব বেশি নেই, যাদের বিপক্ষে কখনো জয়ের স্বাদই পাওয়া হয়নি। নরওয়ে সেই বিরল ব্যতিক্রম। বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে সেই অস্বস্তিকর ইতিহাস আরও দীর্ঘ করলেন আর্লিং হালান্ড। এক গোলে ব্রাজিলকে চাপে ফেললেন, তো আরেক গোলে শেষ করে দিলেন ম্যাচ। তাঁর জোড়া গোলে ২-০ ব্যবধানে
২৬ মিনিট আগে
পাল্টা আক্রমণেই বেশি ভয়ঙ্কর ছিল ব্রাজিল। ৩১ মিনিটে মার্তিনেল্লির নিচু ক্রস পা বাড়িয়ে ঠেকিয়ে দেন নিল্যান্ড। ৪১ মিনিটে আবারও আলো ছড়ান নরওয়ের গোলরক্ষক। বক্সের মধ্যে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিসিয়ুসের নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। কয়েক মিনিট পর হালান্ড–ওডেগার্ডের আরেকটি আক্রমণ থ
২ ঘণ্টা আগে
ম্যাচের শুরুতে ভিএআরের সহায়তায় পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে