
দুই মাস পর বাংলাদেশ ফুটবল লিগের লোগো ও পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করে চরম বিতর্কের মুখে পড়েছে বাফুফে। প্রথমে অবশ্য লোগোর ডিজাইন নকলের অভিযোগ ওঠে। পরে যখন পৃষ্ঠপোষক হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস প্রতিষ্ঠান পেট্রোনাসের নাম ঘোষণা করে, তা বিস্ময়ের জন্ম দেয়।
পেট্রোনাসের নাম ঘোষণা করতেই মালয়েশিয়ান ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েন। নিজ দেশের ফুটবলে চোখ না দিয়ে কেন বাংলাদেশের ফুটবলে টাকা ঢালছে পেট্রোনাস, তা বুঝে উঠতে পারছিলেন না। এরই প্রেক্ষিতে বাংলাদেশের ফুটবল লিগের পৃষ্ঠপোষক হওয়ার দাবিটি উড়িয়ে দেয় পেট্রোনাস। এক বিবৃতিতে তারা জানায়, বাংলাদেশ ফুটবল লিগের কথিত টাইটেল স্পনসরশিপ নিয়ে সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো সম্পর্কে আমরা অবগত। পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে কোনো ধরনের স্পনসরশিপ চুক্তিতে যায়নি। এ লিগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্যও কোনো অনুমোদন দেওয়া হয়নি।
পেট্রোনাসের এমন দাবির পর বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘একটা মিটিংয়ে আছি। এ ব্যাপারে পরে পর্যালোচনা করব। বাফুফের ভাবমূর্তি ও বাংলাদেশ ফুটবল লিগ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।’
কাল যে লোগো উন্মোচিত হয়েছে, সেটির বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ। লোগো বিতর্ক নিয়ে ফাহাদ করিম বলেন, ‘বেশ গুরুত্বের সঙ্গেই লোগো করা হয়েছে। কোনো অ্যাপ বা অন্য কারোর সঙ্গে আমাদের লোগোর সামঞ্জস্য হলে সেটা একান্তই কাকতালীয়।’

’
এক মাসের বেশি সময় বিরতির পর আজ আবারও মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ। তৃতীয় রাউন্ডের কুমিল্লায় দুপুর ২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনী।

তবে ক্যারিক এই হারকে বড় বিপর্যয় হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘এটা মাত্র একটি ম্যাচ। মৌসুমের প্রথম ম্যাচ, তাই হতাশাজনক এবং অবশ্যই কষ্টের। কিন্তু এতে হঠাৎ করে দলের বা ক্লাবের গতিপথ বদলে যায় না। আমাদের শান্ত থাকতে হবে এবং পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’
৪ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৯ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
৯ ঘণ্টা আগে