নারী নির্যাতন মামলায় অভিযুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিল ফুটবল দলের রাইটব্যাক ও সাবেক বার্সেলোনা তারকা দানি আলভেজ। আজ স্থানীয় সময় সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বার্সেলোনার একটি নাইটক্লাবে নির্যাতনের শিকার হওয়া এক নারীর অভিযোগের ওপর ভিত্তি করে স্পেনের পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
গত মাসে অভিযোগ ওঠার পর স্প্যানিশ একটি টিভিতে সাক্ষাৎকারে আলভেজ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। সংবাদমাধ্যমে সে সময় তিনি জানান, ‘আমি জানি না সেই নারী কে। তার নামও আমি জানি না, চিনিও না। জীবনেও দেখিনি তাঁকে।’
স্পেনের লেস কোর্তেস অঞ্চল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘গত বছর এক নারী নির্যাতনের ঘটনায় অভিযোগের ওপর ভিত্তি করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে আদালতে সোপর্দ করা হয়েছে।’
গত ডিসেম্বর মাসে বার্সেলোনার নাইটক্লাবের এক ঘটনার ওপর ভিত্তি করে নির্যাতনের অভিযোগ জানান এক নারী। গত ডিসেম্বরে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলেছেন ৩৯ বছর বয়সী আলভেজ। ক্লাব ফুটবলে বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজি এবং সেভিয়ার হয়ে খেলে রেকর্ড শিরোপাও জয় করেছেন এই ফুটবলার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩৪ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে