
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না কাজী সালাউদ্দিন। ক্রীড়া সাংবাদিকদের মা-বাবার পায়ের জুতা পরা ছবি নিয়ে সমালোচনা করে বেশ নিন্দিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।
সাংবাদিকদের কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন সালাউদ্দিন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করে। বিএসপিএ সম্মানসূচক অনারারি সদস্য পদে ছিলেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের পর এবার সালাউদ্দিনের সমালোচনা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাঁর মতে, এই ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারেন না। আজ শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচনের সময় এমনটি জানিয়েছেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এই খেলাগুলোকে যাঁরা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেন, আমাদের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করেন, সেই তাঁদের বিপক্ষে এমন উক্তি—এটা শুনে সত্যি আমি মর্মাহত হয়েছি। কষ্ট পেয়েছি।’
সালাউদ্দিনের সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফে সভাপতির মন্তব্যের নিন্দা করে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এ ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারে না, আমি বিশ্বাস করি না। সেটা “অফ দ্য রেকর্ড” বা “অন দ্য রেকর্ড” হোক। এই ধরনের পদে থেকে এই কথা বলতে পারে না। এটা পুরো বাংলাদেশের যারা শুনেছে, তারাই কষ্ট পেয়েছে। কারও পরিবার নিয়ে কথা বলা, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কারও পরিবার নিয়ে কথা বলা উচিত নয়। এটা খুবই নিন্দিত কাজ হয়েছে।’
২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রীড়া সাংবাদিকদের পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সালাউদ্দিন। সেদিন তিনি বলেছিলেন, ‘সাংবাদিকেরা এখানে ঢুকতে গেলে ছবি দিতে হবে তাদের বাপ-মায়ের। আরেকটা শর্ত হলো, তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
পরে অবশ্য এই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান সালাউদ্দিন।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৬ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৭ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৭ ঘণ্টা আগে