
সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে আল নাসরের পক্ষে একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল বলে মনে করছেন রেফারিং বিশেষজ্ঞ মোহাম্মদ কামাল রিশা। একই সঙ্গে আল-নাসরের গোলরক্ষক বেন্তো মাতেউসকে লাল কার্ড দেখানোর আগে ফ্রি-কিক নেওয়ার প্রক্রিয়ায় রেফারির ভুল নিয়ে সমালোচনা করেছেন তিনি।
ম্যাচের ১২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। আল-ইত্তিফাকের উইঙ্গার রায়ান মেসি দ্রুত ফ্রি-কিক নিয়ে সতীর্থ মুসা দেম্বেলের দিকে বল বাড়ান। আল-নাসরের রক্ষণভাগ পেছনে ফেলে একা এগিয়ে যাওয়া দেম্বেলেকে পেনাল্টি এরিয়ায় ফাউল করে থামান বেন্তো। এরপর সরাসরি লাল কার্ড দেখিয়ে আল-নাসরের গোলরক্ষককে মাঠছাড়া করেন রেফারি।
রেফারিং বিশেষজ্ঞ রিশার মতে, বেন্তোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক হলেও ফ্রি-কিক নেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তিনি বলেন, ‘আল-হুয়াইশ যদি আল-নাজদিকে হলুদ কার্ড দেখানোর জন্য খেলা থামাতেন, তাহলে আল-ইত্তিফাকের খেলোয়াড় দ্রুত ফ্রি-কিক নিতে পারতেন না। কিন্তু রেফারি তা করেননি। তাই মেসির অধিকার ছিল সরাসরি সতীর্থ দেম্বেলের দিকে ফ্রি-কিক নেওয়ার।’
রিশা আরও বলেন, ‘ভুলটা হয়েছে আল-ইত্তিফাকের খেলোয়াড় বলটি স্থির না করেই ফ্রি-কিক নেওয়ায়। খেলা পুনরায় শুরুর আগে বলটি স্থির থাকা উচিত ছিল এবং রেফারির বিষয়টি খেয়াল করা উচিত ছিল। অন্যদিকে, এ ধরনের প্রক্রিয়াগত ভুলে হস্তক্ষেপ করার এখতিয়ার ভিডিও প্রযুক্তি কক্ষের নেই। তবে আল-ইত্তিফাকের খেলোয়াড় বেন্তোকে পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করার কারণে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক ছিল।’
১০ জনের দল হয়ে খেলেও ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে আল-নাসর। দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তারা।
তবে ম্যাচের ৩৮তম মিনিটের একটি ঘটনায় আল-নাসর পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করেন রিশা। আল-ইত্তিফাকের পেনাল্টি এরিয়ায় কর্নার থেকে আসা ক্রসে লড়াইয়ের সময় গোলরক্ষক তুর্কি বালজুশের সঙ্গে সংঘর্ষে পড়ে যান ক্রি রোনালদো।
ঘটনাটি ব্যাখ্যা করে রিশা বলেন, ‘আল-ইত্তিফাকের ডিফেন্ডার ক্রস করা বলটিতে পৌঁছে মাথা দিয়ে তা ক্লিয়ার করতে সক্ষম হন। গোলরক্ষকের চেষ্টা ব্যর্থ হয় এবং এরপর তিনি রোনালদোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাঁকে ফেলে দেন। আমার মতে, গোলরক্ষকের অবহেলা ছিল এবং পেনাল্টি দেওয়ার জন্য ভিডিও প্রযুক্তির রেফারিকে ডেকে পাঠানো উচিত ছিল।’

ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড গিয়ে গরম আবহাওয়া পেয়েছিল পাকিস্তান। কিন্তু হেডিংলেতে প্রথম টেস্টে নামতেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ বৃষ্টি ও তীব্র ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে পারেনি সফরকারীরা। হারের জন্য তাই আবহাওয়ার এই পরিবর্তনকেই দায়ী করলেন পাকিস্তানের বোলিং কোচ উমর গুল।
৩২ মিনিট আগে
সেই ভাবনার বড় পরীক্ষা হয়ে গেল সম্প্রতি। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো হলো টেস্ট ক্রিকেট। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচটি অবশ্য শেষ হয়েছে মাত্র দুই দিনে। তবে ওই দুই দিনে বহু বছরের অপেক্ষার অবসান ঘটেছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
১৩ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
১৩ ঘণ্টা আগে