
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
প্রথম ইনিংসে ১২২ রানে অলআউট হওয়ার পরই ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ ‘এ’। এরপর বোলিংয়েও সফরকারী দল ব্যর্থ হলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকেরা। মার্কেস অ্যাকারম্যান এবং সিনেথেম্বা কেশিলের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করলে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ ‘এ’।
তবু দেখার ছিল সফরকারী ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দৃঢ়তা দেখাতে পারে কি না। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মাথা তুলে দাঁড়াতে পারেননি কোনো সফরকারী ব্যাটার। যে উইকেটে স্বাগতিক দুই ব্যাটার দ্বিশতক হাঁকিয়েছেন, সেই উইকেটে বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩০। করেছেন মোহাম্মদ নাঈম। অথচ ‘এ’ দলে রয়েছেন জাতীয় দলে খেলা মাহমুদুল হাসান জয় (১), শাহাদাত হোসেন দিপু (০), জাকির হাসান (৮), আফিফ হোসেন (৬), মাহিদুল ইসলাম অঙ্কনের (১৮) মতো খেলোয়াড়েরা। দ্বিতীয় সর্বোচ্চ ১৯* রান করেন টেলএন্ডার এনামুল হক।
তিনটি করে উইকেট নিয়েছেন ইউসুফ, মোরেকি ও পটগেইটার।

দিনটা প্রত্যাশামতো শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে তুলেছে ২১৪ রান।
৯ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পর্তুগাল অধিনায়ককে সাময়িক নিষিদ্ধও করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিরতির পর যেন গোল উৎসবে মেতে উঠল দেশের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দুই দিন মিলিয়ে ৬ ম্যাচে গোল হয়েছে ৩২টি। ম্যাচ প্রতি গোল হয়েছে ৫ এরও বেশি। তাতে অবশ্য বড় অবদান ফর্টিস এফসি, বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে তারা। এ
১১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই পুরস্কার জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে হতাশ ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো।
১১ ঘণ্টা আগে