যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে আজ। মূল টুর্নামেন্ট শুরুর আগে গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেলেও চিন্তিত রাহুল দ্রাবিড়।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ-ভারত। বিশ্বকাপ সামনে রেখে এই মাঠ তৈরি হয়েছে মাত্র তিন মাসে। মাঠের আউটফিল্ড কিছুটা ধীরগতির দেখা গেছে। ড্রপ-ইন উইকেটে কিছুটা বাউন্স দেখা গেছে। বল আকাশে উঠলেও ফিল্ডাররা যেভাবে ক্যাচ ধরার আশা করছিলেন, সেভাবে নাগাল পাননি। ফিল্ডারদের কিছুটা ভুগতে হয়েছে। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের চোট নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা গেছে দ্রাবিড়কে। বিসিসিআইকে ভারতীয় কোচ বলেন, ‘মাঠ কিছুটা নরম ছিল। মনে হচ্ছে আগামীকাল ছেলেদের হ্যামস্ট্রিং, কাঁধে সমস্যা হতে পারে। তাই এই জায়গাটায় আমাদের নিশ্চিত করতে হবে যে খেলোয়াড়েরা যেন নিজেদের দেখাশোনা করে। কারণ, কিছু একটা অস্বস্তি বোধ হচ্ছিল।’
প্রথমে ব্যাটিং করে গতকাল ভারত ৫ উইকেটে ১৮২ রান করেছে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে যায় ৯ উইকেটে ১২২ রান করে। এই নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। মাঠের সমস্যা থাকলেও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন দ্রাবিড়। ভারতীয় কোচ বলেন, ‘আমার মনে হয় মাঠ কিছুটা ফাঁপা মনে হয়েছে। তবে সেটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি ভালোভাবে। ব্যাটাররা এমন উইকেটে ভালো খেলেছে। বোলাররাও ভালো খেলেছে। আশা করি আগামী দুদিনে প্রস্তুতি সারতে পারব।’
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাজে হারের পর দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। হার্দিক পান্ডিয়াকে করা নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বোলিংয়ের বাঁ হাতেই চোট পেয়েছেন শরীফুল ইসলাম (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে)। তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরীফুল। পরে জানা গেছে, বাংলাদেশের বাঁহাতি পেসারের হাতে লেগেছে ৬ সেলাই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শরীফুলকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
আরও পড়ুন:

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে