
একেবারের ভারতীয় ইনিংসের শেষ দিকে এসে ঘটনাটা ঘটল। নিউইয়র্কের নবনির্মিত অস্থায়ী নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডিলেড থেকে আনা ড্রপ ইন উইকেটে কাল ভালো বাউন্সই দেখা গেছে। এই উইকেটে বাংলাদেশের হতশ্রী বোলিংয়ের মধ্যে দারুণ করছিলেন শরীফুল ইসলাম। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছিলেন। হার্দিক পান্ডিয়াকে করা নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে পেলেন বল করার বাঁহাতেই (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে) চোট।
তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরীফুল। ম্যাচ শেষে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম আজকের পত্রিকাকে জানালেন, শরীফুলের হাতে রক্ত ঝরেছে। তবে বাংলাদেশ সময় রাত দেড়টায় জানা যায়নি তাঁর হাতে কয়টা সেলাই লাগবে আসলে। নিউইয়র্কের একজন শল্যবিদের পরামর্শ নিয়ে তবেই শরীফুলের হাতের সেলাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
তবে হাতের যে অবস্থা দাঁড়িয়েছে, শরীফুলের হাতে সেলাই পড়ার সম্ভাবনা বেশি। আর এতেই তাঁকে নিয়ে সংশয় জেগেছে, ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া যাবে তো শরীফুলকে? একমাত্র যুক্তরাষ্ট্রের উন্নত চিকিৎসা ব্যবস্থার ওপর ভরসা করে তাঁকে নিয়ে এখনো আশা ছাড়ছে না বাংলাদেশ।
দলের ব্যাটিং দুর্দশার মধ্যে শরীফুলের চোট চিন্তা বাড়িয়েছে বাংলাদেশকে। তাসকিন আহমেদকে নিয়ে অনিশ্চয়তা, এখন শরীফুলের চোটও যদি গুরুতর হয়, ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরীক্ষাটা আরও কঠিন হবে নিশ্চিত।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১৮ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে