
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল যেন শেষ হয়েও হলো না শেষ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনা মাঠে টেনে এনে বিতর্ক উস্কে দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা। বিতর্কিত এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা। এমনকি এই ঘটনায় প্রায় ২৫ লাখ টাকা জরিমানাও হতে পারে আর্জেন্টিনার।
বুধবার আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ নামে ব্যানার নিয়ে উদযাপন করেন। এই ঘটনায় ক্ষুব্ধ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চেয়েছিলেন। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা অবশেষে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘ম্যাচের প্রতিবেদনগুলো মূল্যায়ন করে দেখছে ফিফার শৃঙ্খলা কমিটি। কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’
বিতর্কিত ব্যানারটি কোথা থেকে এসেছে, তা স্পষ্ট নয়। তবে ফিফা তাদের শৃঙ্খলা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনার খেলোয়াড় ও ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) মতে দল বা সমর্থকেরা রাজনৈতিক পতাকা, বক্তব্য বা ছবি রাখতে পারবেন না। রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য ফিফার আর্থিক জরিমানার পরিমাণ কমপক্ষে ৫০০০ ডলার (৬ লাখ ১৭ হাজার টাকা) হয়ে থাকে। সর্বোচ্চ জরিমানা হতে পারে ২০০০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৪ লাখ ৬৮ হাজার টাকা।
‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানারটি মূলত ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধকে ঘিরে। দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে সে সময় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। আর্জেন্টিনা দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়। ওই যুদ্ধে প্রায় ৬৫০ আর্জেন্টাইন, ২৫৫ ব্রিটিশ সেনা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হন। আটলান্টার সেমিফাইনালের আগে ফকল্যান্ডের ব্যানার প্রদর্শন করতে গিয়ে আর্জেন্টিনা শাস্তি পেয়েছিল। ২০১৪ সালের জুনে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এই ব্যানার সামনে রেখে ছবি তোলায় আলবিসেলেস্তেদের ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় তা ৩৩ লাখ ২৩ হাজার টাকা।
এবারের বিশ্বকাপে রুদ্ধশ্বাস জয় এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছে আর্জেন্টিনা। আটলান্টায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচের তিনটা গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মরগান রজার্সের অ্যাসিস্টে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন অ্যান্থনি গর্ডন।
আটলান্টায় ইংল্যান্ডের জয় যখন সময়ের ব্যাপার, তখনই আর্জেন্টিনার জাদু। শেষ মুহূর্তে চমক দেখানো আর্জেন্টিনা এবার একরকম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ৮৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ক্রসে গোল করেন এনসো ফের্নান্দেস। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে যায়। এই দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি।
নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ যে উত্তপ্ত থাকবে, তা আগেই বোঝা গিয়েছিল। আটলান্টায় গত পরশু ম্যাচ শেষে লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ দ্বীপপুঞ্জ নিয়ে উদযাপন করেন। যা নিয়ে হয়েছে অনেক বিতর্ক। বিতর্কিত এই ঘটনার মাঝে জানা গেল চাঞ্চল্যকর এক ঘটনা।
৩৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমাঞ্চিত পুরো বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে—ফুটবলপ্রেমীরা যখন এই প্রশ্নের উত্তর খোঁজার অপেক্ষায়, তখন মিলেছে ভয়ংকর এক দুঃসংবাদ। কানাডার দাবানলের আগুনে নিউজার্সির পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ হৃদয়-নাহিদ রানারা নামবেন টিকে থাকার লড়াইয়ে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্ব
২ ঘণ্টা আগে
গামলায় এক শিশু বসা। লিওনেল মেসি সেই শিশুকে গোসল করাচ্ছে। মেসি হাসছেন। তাঁকে হাসতে দেখে হাসছে সেই শিশু। এতটুকু শুনে অনেকে ঠিকই বুঝতে পেরেছেন কী সম্পর্কে বলা হচ্ছে। গামলায় বসা সেই শিশু লামিনে ইয়ামাল। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল সামনে রেখে গত কদিন ধরে সামাজিক মাধ্যমে এই ছবিটি এখন নিয়মিত দেখা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে