
কোমরের চোটে পড়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আপাতত চোট থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন তিনি। পাকিস্তান সিরিজে তাই নতুন ফিল্ডিং কোচ পাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
প্যামেন্টের চোটে প্রথমবারের মতো বাংলাদেশের কোচিং প্যানেলে ডাক পেলেন আশিক। ঘরোয়া ক্রিকেট লিগের বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ মৌসুমে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশিক। টুর্নামেন্টের মাঝপথে মাহবুব আলী জাকি ইন্তেকাল করলে এই দায়িত্ব পান তিনি। এবার হঠাৎ করে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশিক।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে মাঠে বেশি দর্শক টানতে একটা উদ্যোগ নিয়েছে বিসিবি। শিক্ষার্থীদের জন্য বিনা পয়সায় গ্যালারিতে বসে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে সংস্থাটি। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ১৬ মে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম, অমিত হাসান ও ইবাদত হোসেন।

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দুই দিন হয়েছে নির্বিঘ্নে। সবুজাভ উইকেটে স্কোরবোর্ডে যেমন রান উঠেছে, পড়েছে উইকেটও। কিন্তু তৃতীয়-চতুর্থ দিনে প্রতিপক্ষ হিসেবে খেলেছে বৃষ্টিও। ম্যাচের বর্তমান যে অবস্থা, তাতে ড্রই একমাত্র পরিণতি মনে হচ্ছে।
২ মিনিট আগে
রুদ্ধশ্বাস মুহূর্তে কোচ-খেলোয়াড়েরা মেজাজ হারিয়ে ফেলেন প্রায়ই। মাঝেমধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেজাজ ধরে রাখতে না পেরে গালিগালাজও করে বসেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার গত রাতে রায়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজে আচরণের শাস্তি পেলেন
৩৫ মিনিট আগে
যখনই বাংলাদেশ বিপদে, তখনই হাজির মুমিনুল হক। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই মুমিনুলকে দেখা গেল ত্রাতারূপে। দুই ইনিংসেই ফিফটি করে টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গতকাল বৃষ্টির কারণে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ শেষ করা যায়নি। রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচ দুটির ফল হয়েছে আজ। উভয় দলই মাঠ ছেড়েছে বিশাল ব্যবধানের জয় নিয়ে।
২ ঘণ্টা আগে