কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয়ও পেয়েছে ইকুয়েডর। বিশ্বকাপের প্রত্যেক দলের চূড়ান্ত লক্ষ্যে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যে পূরণে জয়ের কোনো বিকল্প নেই দলগুলোর। এমন লক্ষ্যে রয়েছে স্পেনের মিডফিল্ডার পেদ্রির মনেও।
তবে চ্যাম্পিয়নের বিষয়ে কিছু না বললেও মেসির আর্জেন্টিনাকে ফাইনালে চান পেদ্রি। তাঁর মতে, ফাইনালে আর্জেন্টাইন কিংবদন্তির বিপক্ষে খেলা হবে সম্মানের।
পেদ্রি বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে স্পেনকে দেখতে চাই। আমি লিওর বিপক্ষে খেলতে চাই। এখনো তার বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে দেখা হলে দারুণ হবে।’
মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় সম্বোধন করে পেদ্রি বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা খেলোয়াড় মেসি। ফাইনালে তার সঙ্গে খেলতে পারলে সম্মানের হবে। যখনই তার সঙ্গে দেখা হয়েছে আমি সব সময় উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।’
আন্তর্জাতিক ম্যাচে মেসির প্রতিপক্ষ হয়ে খেলার সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে একত্রে খেলার সুযোগ পেয়েছেন পেদ্রি। এ সময় আর্জেন্টাইন জাদুকর তাঁকে অনেক কিছু শিখেছে বলে জানিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। তিনি বলেছেন, ‘ম্যাচের সময় কিভাবে শান্ত থাকতে হয় সে সম্পর্কে উপদেশ দিয়েছেন মেসি। মাঠে সব সময় মুক্ত মনে খেলতে বলত সে।’
বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসি জানিয়েছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই কাতার বিশ্বকাপেই অধরা স্বপ্ন পূরণের অন্তিম সুযোগ পাচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বাধীন দলের স্কোয়াডটাও এবার দুর্দান্ত। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপে খেলতে নামবে তাঁরা। তাই অনেকেই এবার আর্জেন্টাইন জাদুকরের হাতে বিশ্বকাপের শিরোপাও দেখছেন।
শুধু নিজের দেশের সাবেক ফুটবলাররাই আশা দেখছেন না অন্যান্যরাও বলছেন এবারের টুর্নামেন্টে মেসির স্বপ্ন পূরণ হবে। এই অন্যান্যদের মধ্যে আছেন এবারের বিশ্বকাপের প্রতিপক্ষ দলের কোচ ও খেলোয়াড়রাও। যেমনটি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি দুদিন আগে জানিয়েছেন স্পেনের কোচ লুইস এনরিকে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
২০ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৩৫ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে