শিরোপার বিচারে ইংলিশ ক্লাবের মধ্যে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল জয়ের রেকর্ড রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনো দল। এবার সেই সুযোগ পাচ্ছে ম্যানচেস্টার সিটি।
সিটিকে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেডের সঙ্গী করতে দৃঢ়প্রতিজ্ঞ আর্লিং হালান্ড। ইতিহাস গড়তে সবকিছু করবেন বলে জানিয়েছেন ম্যানসিটি স্ট্রাইকার। বিবিসিকে এমনটিই জানিয়েছেন প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া নরওয়েজীয় স্ট্রাইকার।
ট্রেবল জয়ের জন্য নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দেবেন বলে জানিয়েছেন হালান্ড। ২২ বছর বয়সী তারকা বলেছেন, ‘ইতিহাস গড়াটা একটু অবাস্তব হতে পারে। তবে ট্রেবল জয়ের জন্য সবকিছু করার চেষ্টা করব। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আশা করি স্বপ্ন সত্যি হবে।’
নিজের স্বপ্ন পূরণ করাটা যে সহজ হবে না সেটা মানছেন হালান্ড। এই মৌসুমে এখন পর্যন্ত ৫২ গোল করা স্ট্রাইকার বলেছেন, ‘ট্রেবল জয় সহজ হবে না। ফাইনালে দুর্দান্ত দুটি দলের বিপক্ষে লড়তে হবে। আমাদের স্বপ্ন ধূলিসাৎ করতে তারা সবকিছু করবে। তবে আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে দুর্দান্ত সুযোগ রয়েছে তিনটি শিরোপাজয়ের।’
এ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন হালান্ড। কিন্তু নতুন পরিবেশে এসে নিজেকে খাপ খাওয়ানোর কোনো সময় নেননি তিনি। যেন প্রিমিয়ার লিগে অনেক দিন ধরেই খেলেন। গোলের নেশা শৈশব থেকেই ছিল, এখানে এসে ক্ষুধাটা আরও বেড়ে গেছে। প্রথম মৌসুমেই অনেক রেকর্ড বইয়ের পাতা উল্টাপাল্টা করেছেন তিনি। গোল করে দলকে শিরোপা জেতাবেন—এ জন্যই ম্যানসিটি তাঁকে নিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অবশ্যই, এটার জন্যই তারা আমাকে এনেছে। আমরা বিষয়টা লুকাতে পারি না।’
১৯৯৯ সালে ট্রেবল জিতে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যে প্রিমিয়াল লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানসিটি। আগামীকাল রাতে দ্বিতীয় শিরোপাজয়ের লক্ষ্যে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই এফএ কাপের ফাইনাল খেলবে সিটিজেনরা। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। সবকিছু সঠিক পথে হলে ট্রেবল জয়ের সঙ্গে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাও জিতবে কোচ পেপ গার্দিওলার দল।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
৬ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২১ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৪০ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে