
এই তো আলিয়াঞ্জ অ্যারেনায় ৩১ মে রাতের ঘটনায়। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ওপর চাপটা স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে। কিন্তু পিএসজির ডিকশনারিতে চাপ বলে যে কোনো শব্দ নেই।
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচ পিএসজি গত রাতে খেলেছে আতালান্তার বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক পিএসজি জিতেছে ৪-০ গোলে। গোল চারটি করেছেন চার ভিন্ন ফুটবলার। শিরোপা ধরে রাখার অভিযানে পিএসজির এমন বিধ্বংসী জয়ে শুরু করার নেপথ্যে আছেন কোচ লুইস এনরিকে। পাঁচটি পরিবর্তনের পাঁচটিই করেছেন দ্বিতীয়ার্ধে। যার মধ্যে ৫৮ মিনিটে হোয়াও নেভেসের পরিবর্তে মাঠে নামেন গনসালো রামোস। শেষ মুহূর্তে (৯০ মিনিটের পর রামোসের গোলেই মূলত আতালান্তার জালে এক হালি দিতে পেরেছে পিএসজি। ম্যাচ শেষে পিএসজি কোচ এনরিকে বলেন, ‘দারুণ এক সন্ধ্যা ছিল। প্রতিযোগিতা দারুণভাবে শুরু করেছি। খুবই খুশি আমরা।’
৩ ও ৩৯ মিনিটে মার্কিনিওস ও খিচা কাভারেস্কিয়ার গোলে পিএসজি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধ প্যারিসিয়ানরা শেষ করতে পারত ৩-০ গোলে। কিন্তু ৪৪ মিনিটে পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬ মিনিট পর তৃতীয় গোল পেয়ে যায় তারা। ৫১ মিনিটে গোলটি করেন নুনো মেন্দেস। কাভারেস্কিয়া, মেন্দেস দুজনকেই এরপর উঠিয়ে নিয়েছেন এনরিকে। শিষ্যদের পারফরম্যান্স নিয়ে পিএসজি কোচ বলেন, ‘প্রথম দিকে অনেক চাপ ছিল। তবে আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আতালান্তাকে হারাতে যেমন দুর্দান্ত পারফরম্যান্স দরকার, তেমনই খেলেছি।’
১৩ আগস্ট টটেনহামের বিপক্ষে টাইব্রেকারে নাটকীয় জয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জেতে পিএসজি। এরপর থেকে প্যারিসিয়ানদের জয়রথ ছুটছে। ২০২৫-২৬ মৌসুমের লিগ ওয়ানের চার ম্যাচের চারটি জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। সেই ধারাবাহিকতায় এনরিকের দল গত রাতে আতালান্তাকে ৪-০ গোলে হারিয়েছে। এই ম্যাচের (আতালান্তা) আগেই এনরিকে একরকম হুংকার ছেড়েছিলেন প্রতিপক্ষের উদ্দেশে। চ্যাম্পিয়নস লিগে এনরিকের দলের পরের ম্যাচ ১ অক্টোবর। এই ম্যাচে পিএসজিকে আতিথেয়তা দেবে বার্সেলোনা।
আরও পড়ুন:

মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।
১৩ মিনিট আগে
১৬ বছর আগের এক রাতে কানেকটিকাটের নিভৃত কুঁড়েঘরে বসে ১৪ বছরের এক কিশোর ল্যাপটপে দেখছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার সেই সোনালি মুহূর্ত। আনন্দে চিৎকার করতে করতে সেদিন লেকের চারপাশে চক্কর দিয়েছিল ছেলেটি। ১৬ বছর পর নিউজার্সির সবুজ গালিচা পেরিয়ে সেই রদ্রি নিজে বিশ্বসেরার ট্রফি হাতে তুলে নিয়ে লিখলেন ইতিহাস। ২০১০
১ ঘণ্টা আগে
স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১২ ঘণ্টা আগে