
বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দেওয়ার পর থেকেই তোপের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শেষ পর্যন্ত তাঁর এই পরিকল্পনা ভেস্তে গেছে। এবার ইনফান্তিনোর ফিফা প্রধানের চেয়ার নড়ে যাওয়ার মতো অবস্থা। প্রথম দল হিসেবে তাঁকে ভেটো দিল ওয়েলস।
ফিফার বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রির যে পরিকল্পনা করেছিলেন, তা ইনফান্তিনো শেষ পর্যন্ত বাতিল করেছেন। তাতে করে তাঁর নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম দল হিসেবে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছে ওয়েলস ফুটবল সংস্থা (এফএডব্লিউ)। এক বিবৃতিতে এফএডব্লিউ নিশ্চিত করেছে যে তারা ২০২৭–২০৩১ মেয়াদে ফিফা সভাপতির পদে পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে।
ওয়েলসের মতে ফুটবলের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার যে নীতি, ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফা তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এক বিবৃতিতে এফএডব্লিউ বলেছে, ‘সুশাসন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, অংশীজন ব্যবস্থাপনা, যোগাযোগ এবং বিচক্ষণতার ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতাগুলোর কারণে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার জন্য ইনফান্তিনোর প্রতি আমাদের আর আস্থা নেই। ফুটবলের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দিতে ব্যর্থ হওয়া এমন একটি ব্যর্থতা, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’
ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) ২ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।
ইনফান্তিনোর লাভজনক পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫ সদস্য দল হুমকি দিয়েছিল যে তারা বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কট করতে পারে। তাতে করে ফিফার আসন্ন বেশ কিছু টুর্নামেন্ট পড়ে যায় হুমকির মুখে। শনিবার উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল পরিচালনাকারী সংস্থা কনক্যাকাফ—উভয়ই বিবৃতিতে ইনফান্তিনোর পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর ফিফার নেতৃত্বের সমালোচনা করে।
২০২৭-৩১ মেয়াদে ইনফান্তিনোর পুনর্নির্বাচন এত দিন কেবল আনুষ্ঠানিকতা মনে করা হচ্ছিল।তবে সাম্প্রতিক তাঁর বাণিজ্যিক প্রস্তাব ফিফা সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। এ কারণেই ইনফান্তিনোর ফিফা প্রধানের পদে থাকা কঠিন হয়ে পড়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফা সভাপতির পদে আছেন ইনফান্তিনো।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা এক রকম স্থবির হয়ে রয়েছে। তবে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন বলে ‘রেকর্ড আল হাসান’, ‘নবাব আল হাসান’ উপাধিও পেয়েছেন। সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকাতেও নাম উঠে গেছে।
৯ মিনিট আগে
মাত্র ১০টি খেলা, সীমিত বাজেট, ফাঁকা গ্যালারি আর অনেক শীর্ষ তারকার অনুপস্থিতি—এসব নিয়েই শেষ হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমস। ২০২৬ আসরটি সফলভাবে আয়োজন করে গ্লাসগো আপাতত বহুদিনের পুরোনো এই প্রতিযোগিতাকে বাঁচিয়ে রাখলেও, শতবর্ষপূর্তির সামনে দাঁড়িয়ে কমনওয়েলথ গেমসের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
১ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেনে গতকাল দ্বিতীয় দিনে সুবিধাজনক অবস্থায় থেকে শেষ করেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে ২৬৬ রান স্কোর এখন সফরকারীদের। তবে রেকর্ড গড়তে এখনো বহুদূর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ৬৫৮ রানের রেকর্ড পাকিস্তানের বহু পুরোনো। ১৯৫৮ সালে ব্রিজটাউন
১ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হচ্ছে ঠিকই। কিন্তু চূড়ান্ত সূচি, ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
২ ঘণ্টা আগে