যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার-মিয়ামির অধিনায়কত্ব এখন মেসির কাঁধে। কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলা এই মহাতারকার সতীর্থদের প্রায় সবাই কথা বলেন ইংরেজিতে। মনের ভাব আদান-প্রদানের জন্য মেসিও তাই ইংরেজি শিক্ষায় মনোযোগ দিয়েছেন। তবে এগোচ্ছেন খুব ধীরে ধীরে।
অবস্থা এমন যে, মেসির সঙ্গে মন খুলে কথা বলতে স্প্যানিশ ভাষাই শিখতে শুরু করে দিয়েছেন দু-একজন সতীর্থ। এর মধ্যে রবার্ট টেইলর অন্যতম। মেসির ইংরেজি শেখার বিষয়ে স্কাই স্পোর্টসকে বেশ কিছু চমকপ্রদ তথ্যও দিয়েছেন তিনি।
মেসির ইংরেজি শব্দের ভান্ডার এখনো অনেক কম জানিয়ে টেইলর বলেন, ‘আমি কিছু স্প্যানিশ ভাষা শিখছি আর তিনি (মেসি) শিখছেন ইংরেজি।’
টেইলর জানান, মেসির সঙ্গে ভালো করে কথা বলতে না পারলেও তাঁর ফুটবলের ভাষা সবাই বোঝে।
এ বিষয়ে টেইলর বলেন, ‘আমাদের কথোপকথনকে এখনো ভালো বলা যাবে না। তবে মাঠের মধ্যে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমি মনে করি ফুটবল নিজেই একটি ভাষা। এর মধ্য দিয়ে কারও সঙ্গে সংযোগ স্থাপন হলে তাঁদের একই ভাষা না জানলেও চলে।’
তবে ভাঙা ভাঙা উচ্চারণে দু-একটি ইংরেজি কথোপকথন মেসি বেশ ভালো করছেন বলেই মনে করেন টেইলর।
মঙ্গলবার ইন্টার-মিয়ামির প্র্যাকটিস সেশনে এক সতীর্থের সঙ্গে বেশ দিলখোলা হয়ে হেসে হেসে কথা বলতে দেখা গেছে। তবে সেই সতীর্থটি হলেন জর্ডি অ্যালবা। তিনিও স্প্যানিশ ভাষায় কথা বলেন।

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
২ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
২ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
২ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
৭ ঘণ্টা আগে