
আমার এই ক্ষুধা কখনো কমবে না—গত সপ্তাহে তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ের পর এমন কথা বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব প্রীতি ম্যাচ হলেও তিনি গোল করার জন্য কতটা পাগল, সেটা তাঁর পারফরম্যান্সেই স্পষ্ট। ৪০ পেরোনো রোনালদোর আগুনে পারফরম্যান্সেই যেন খেই হারিয়ে ফেলছে প্রতিপক্ষ।
আলগার্ভে স্টেডিয়ামে গত রাতে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আল নাসর ও রিও আভে। স্বদেশি ক্লাবকে নিজের দেশে পেয়ে জ্বলে উঠেছেন রোনালদো। তাঁর হ্যাটট্রিকে আল নাসর জিতেছে ৪-০ গোলে। দুর্দান্ত এই জয়ের পর ম্যাচের কিছু মুহূর্তের ছবি রোনালদো তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন। যেখানে তাঁরও উদযাপনের কিছু ছবি রয়েছে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘এভাবেই খেলতে হবে। আরও অনেক কিছু বাকি।’
রিও আভের বিপক্ষে গত রাতে ৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আল নাসর। সাদিও মানের অ্যাসিস্টে বাঁ পায়ে শটও নিয়েছিলেন রোনালদো। তবে রোনালদো ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। ১১ মিনিটে তাঁর (রোনালদো) শট ঠেকিয়ে দেন আভে গোলরক্ষক সিজারি মিস্তা। রোনালদোর একাধিক গোল মিসের মহড়ায় ম্যাচে প্রথম গোল করেন আল নাসর ডিফেন্ডার মোহামেদ সিমাকান। ১৫ মিনিটে কর্নার থেকে সতীর্থের হেড থেকে পাওয়া পাস রিসিভ করেন হোয়াও ফেলিক্স। পরে ফেলিক্সের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সিমাকান।
শুরুতে একাধিক সুযোগ হাতছাড়া করা রোনালদো ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান ৪৪ মিনিটে। ফেলিক্সের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধের সময়টা এরপর শুধুই রোনালদোর। ৬৩ মিনিটে আল নাসর স্ট্রাইকার ওয়েসলির পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।
৬৭ মিনিটে অবশ্য রোনালদো পেয়ে যেতে পারতেন হ্যাটট্রিক। এবারও তাঁর শট প্রতিহত করেছেন আভে গোলরক্ষক মিস্তা। গোল মিসের পর হ্যাটট্রিক হতে রোনালদোর সময় লেগেছে কেবল ১ মিনিট। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোর হ্যাটট্রিকের পর কেউই গোল করতে পারেনি। পর্তুগিজ ক্লাব রিও আভের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।
রিও আভের বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছে আল নাসর। ৬৮ শতাংশ বলের দখল নিয়ে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর করেছে ৯ শট। অন্যদিকে আভে বল দখলে রাখে ৩২ শতাংশ। রোনালদোর দলের লক্ষ্য বরাবর আভে ৩ শট নিলেও কোনো গোল আদায় করতে পারেনি।
আল নাসরের পরের ম্যাচ ১০ আগস্ট। মেডিটারেনিও স্টেডিয়ামে ক্লাব প্রীতি ম্যাচে এবার তাদের প্রতিপক্ষ আলমেরিয়া। এই প্রীতি ম্যাচের পর আট দিন বিরতি পাচ্ছেন রোনালদোরা। ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আল নাসর-আল ইত্তিহাদ।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে