
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় তামিমদের। বিশ্বকাপের জন্য সে দল থেকে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন পেসার মোহাম্মদ সবুজ। দলে নেওয়া হয়েছে আল ফাহাদকে।
যুবাদের বিশ্বকাপের পরবর্তী পর্বের আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র এ নিউজিল্যান্ড। আগামী ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও ভারতের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ১৭ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তামিমরা।
সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, রিফাত বেগ, শাহরিয়া আহমেদ ও ইকবাল হোসেন ইমনদের মতো পরীক্ষিত মুখদের। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আছেন আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ। বিশ্বকাপ খেলতে আগামী ৪ জানুয়ারি ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ যুব দলের।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়া আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার, মোহাম্মদ সবুজ।

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
৪ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
৪ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে