সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পর্বের কারণে আইএল টি-টোয়েন্টির মাঝপথে দেশে ফিরেছেন মোস্তাফিজ। কাটার মাস্টারের ঠিকানা রংপুর রাইডার্স। একবারের শিরোপাধারীদের হয়েও দারুণ ফর্মে আছেন এই বোলার। আজ সিলেট টাইটানসের বিপক্ষে খেলতে নেমে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন মোস্তাফিজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে স্বাগতিকেরা। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মেহেদি হাসান মিরাজকে আলিস আল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে ৪০০ উইকেটর মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজ। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন তিনি।
টি-টোয়েন্টিতে উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। ৫০৭ উইকেট নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। ৩৫৩তম ম্যাচে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেখানে মোস্তাফিজের লাগল ৩১৫ ম্যাচ।
তালিকার তিনে আছেন রুবেল হোসেন। ১৮৫ উইকেট নিয়েছেন এই পেসার। ১৭৮ উইকেট নিয়ে চারে অবস্থান করছেন মোহাম্মদ সাইফ উদ্দীন। শেখ মেহেদি হাসান আছেন পাঁচ নম্বরে। ১৭৬ উইকেট ঝুলিতে পুরেছেন এই অফস্পিনিং অলরাউন্ডার।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২০ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
১ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে