
রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
চট্টগ্রাম রয়্যালসসকে ৭ উইকেটে হারিয়ে ২০২৬ বিপিএল শুরু করেছিল রংপুর। রাজশাহীর কাছে হারার এক ম্যাচ পরই জয়ে ফিরল একবারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে এটা তাদের দ্বিতীয় জয়। জিততে বেগ পেতে হয়নি রংপুরকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টডিয়ামে ৭ বল হাতে রেখে স্বাগতিকেদের করা ১৪৪ রান টপকে যায় তারা।
রাজশাহীর বিপক্ষে ম্যাচে গতকাল শেষ বলে ১ রান নিতে হতো রংপুরকে। রিপন মন্ডলের করা সে বলে সমীকরণ মেলাতে পারেননি মাহুমদউল্লাহ রিয়াদ। বল মিড উইকেটে ঠেলে দৌঁড়াতে দিয়ে রান আউট হন। এরপর সুপার ওভারে রাজশাহীর সঙ্গে পেরে উঠেনি রংপুর। দলটির হারের দায় পরেছিল রিয়াদের ওপর। ভক্তদের কাছে বনে গিয়েছিলেন খলনায়ক। ২৪ ঘণ্টা যেতেই রংপুরের জয়ে বড় ভূমিকা রাখলেন এই অভিজ্ঞ ব্যাটার।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯৫ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর। জয়ের জন্য শেষ ৩১ বলে রংপুরের সমীকরণ ছিল ৫০ রানের। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এই সমীকরণ মেলান রিয়াদ। অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন রিয়াদ। ১১ বলে ১৯ রান করেন খুশদিল। সর্বোচ্চ ৩৫ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। কাইল মায়ার্স করেন ৩১ রান। এর আগে সিলেটের হয়ে ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। ইথান ব্রুকস এনে দেন ৩২ রান। মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে