পাকিস্তান একের পর এক ম্যাচ জিতছে আর ভারত হেরেই চলেছে। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারের শঙ্কায় ভারত। সংস্করণ ভিন্ন হলেও ঘরের মাঠে তাই মুদ্রার এপিঠ ওপিঠ ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
এর মধ্যে ধারাবাহিক সাফল্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতেকে টপকে গেল পাকিস্তান। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর র্যাঙ্কিংয়ে চারে উঠে এসেছে পাকিস্তান। গত দুই বছর ধরেই দারুণ ছন্দে আছে তারা। শুধু মাঠে নয় মাঠের বাইরেও দারুণ গোছানো তাঁদের ক্রিকেট বোর্ড। এর ছাপ পড়ছে মাঠের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জিতেছিল বাবর আজমের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ১০২। আর সিরিজ শেষ রেটিং পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১০৬। এই রেটিং পয়েন্টে পাকিস্তান উঠে গেছে চারে। আর ১০৫ রেটিং পয়েন্টের ভারত চার থেকে নেমে গেছে পাঁচে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড আর তিনে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান সাত নম্বরে।

আবারও হুলিয়ান আলভারেস। ফের সেই দুয়োধ্বনি। নতুন মৌসুম শুরু হতেই ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে এখন অনেকটা আলাদা করে রাখছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে।
১৭ মিনিট আগে
ম্যাকাই টেস্টে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র দেড় দিনেই জিতেছে ধবলধোলাই এড়িয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ তো একেবারে শূন্য হাতে ফিরছে না। ১-১ সমতায় সিরিজ ড্র করা তো বটেই, নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজরা প্রতিপক্ষের সম্মানও আদায় করে নিয়েছেন।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে