ফান্সের তো বটেই, রিয়াল মাদ্রিদেরও বড় সম্পত্তি কিলিয়ান এমবাপ্পে। তাঁকে রক্ষা করার একটা আলাদা ব্যাপার তো থাকেই। তার জন্য ২৫ বছর বয়সী তারকাকে ‘বিশ্রাম’ দিয়েছিল ফ্রান্স। দলের নিয়মিত অধিনায়ক একাদশে না থাকলেও কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স।
ঘরের মাঠে গত রাতে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশমের দল জিতেছে ২-০ গোলে। ২৯ মিনিটে র্যান্ডাল কোলা মুয়ানি এগিয়ে দেন ফ্রান্সকে। ৫৭ মিনিটে এনগোলো কান্তের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে।
এমবাপ্পের কোনো চোট ছিল না। তার পরও আন্তর্জাতিক বন্ধে কোনো প্রকার চোট যাতে না পান, তার জন্য শুরুতে বিশ্রামে ছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন ৬৭ মিনিটে, মুয়ানির পরিবর্তে। গত আট ম্যাচে ওপেন প্লেতে ফ্রান্স গোল করল দুটি, দুটিই বেলজিয়ামের বিপক্ষে।
আগের ম্যাচে ইতালির কাছে প্যারিসে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। নেশনস লিগের ‘বি’ গ্রুপে জয়রথ ছুটছে আজ্জুরিদের। গত রাতে লুসিয়ানো স্পেলেত্তির দল বুদাপেস্টে ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে।
‘জি’ গ্রুপে নরওয়ে অসলোতে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। নরওয়ের জয়ের নায়ক আর্লিং হালান্ড। ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিএআরে আরেকটি গোলও বাতিল হয় নরওয়ের। তার আগ পর্যন্ত ম্যাচটি প্রথমার্ধে ১-১ সমতায় ছিল।
‘এইচ’ গ্রুপে মুহাম্মেদ করিমের হ্যাটট্রিকে তুরস্ক ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। হ্যাটট্রিক পেয়েছেন বেনিয়ামিন সেসকোও। তাঁর নৈপুণ্যে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এটি সেসকোর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক।

২০২৬ বিশ্বকাপে শিরোপা হাতছাড়া হলেও সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছে দলটি। সব মিলিয়ে গত ৫ বছরে পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে লা আলবিসেলেস্তেরা।
৩৫ মিনিট আগে
ফিফার বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। একই সঙ্গে ভবিষ্যতে বৈশ্বিক ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দেওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে নতুন মোড় নিয়েছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার ভবিষ্যৎ। সবশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আলোচনায় আসা ভোজিনিয়াকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মরক্কোর ক্লাব রেনেসাঁ স্পোর্তিভ
২ ঘণ্টা আগে
ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ ইস্যুতে আবারও আর্জেন্টিনার ফুটবলারদের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর খেলোয়াড়দের ফকল্যান্ডের পতাকা প্রদর্শন এবং ‘মালভিনাস আর্জেন্টিনার’ স্লোগান দেওয়াকে অনুচিত বলে মন্তব্য করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে