Ajker Patrika

বিপদে বোনকে পাশে পেলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২: ৪১
বিপদে বোনকে পাশে পেলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর বোন এলমা আভেইরা। ছবি: সংগৃহীত

বিপদে ক্রিস্টিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বের জেরে পর্তুগাল দল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ তিনি। এবার পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন তাঁর বোন এলমা আভেইরো।

নরওয়ের বিপক্ষে এক ম্যাচে ৯০ মিনিট বসে থাকার পর রোনালদোর সঙ্গে জেসুসের সম্পর্কের অবনতি শুরু। এমনকি ডেনমার্ক ম্যাচের আগে অনুশীলন ছেড়ে হোটেলে চলে যাওয়া, এমনকি ক্যাম্প ছেড়েও চলে গিয়েছিলেন রোনালদো। যার ফলে সবশেষ ফিফা উইন্ডোতে কেবল এক ম্যাচ খেলতে পেরেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। কদিন আগে জানা যায়, নভেম্বরে তাঁর ফেরার আশায় আছে পর্তুগাল।

পর্তুগাল রোনালদোর ফেরার আশায় থাকলেও আভেইরা তা মনে করছেন না। তারকা ফরোয়ার্ডের বোন পরশু এক বই প্রকাশনা অনুষ্ঠানে বলেন, ‘আমার মতে ক্রিস্টিয়ানো ও জর্জ জেসুস দুজনই কষ্ট পাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে, উত্তর হ্যাঁ-এর চেয়ে না হওয়ার সম্ভাবনা বেশি। পরিস্থিতি এখন এক জায়গায় এসে থমকে আছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

এফপিএফ গত ১০ অক্টোবর জানিয়েছিল, রোনালদোর বিরুদ্ধে তারা ‘জরুরি ভিত্তিতে’ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তপ্রক্রিয়া শুরু করেছে। ৪১ বছর বয়সী তারকাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কয়েক ঘণ্টা পর বদলে যায় এফপিএফের সিদ্ধান্ত। পোর্তোর নতুন স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেদিনই (১০ অক্টোবর) এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সা বলেছিলেন, ‘ফেডারেশন, কোচ এবং তাঁর সব সতীর্থ একমত। আমরা রোনালদোকে ফিরে পেতে চাই। আশা করছি, নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে সে দলে ফিরবে।’

আভেইরোর মতে রোনালদো-জেসুসের সম্পর্কে যে ফাটল লেগেছে, সেই সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। পরশু এক বই প্রকাশনা অনুষ্ঠানে রোনালদোর বোন বলেন, ‘আবার কি তাদের মধ্যে সমঝোতা হতে পারে? বিষয়টি খুবই জটিল। যখন কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তখন আগের মতো সম্পর্ক স্বাভাবিক হওয়া খুব কঠিন।’

ডেনমার্ক ম্যাচসহ নরওয়ের বিপক্ষে পর্তুগালের ফিরতি ম্যাচেও রোনালদোর খেলা হয়নি। এই সময়ে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে কোচ জর্জ জেসুসকে বারবার উত্তর দিতে হয়েছিল। এমনকি রোনালদোর সঙ্গে জেসুসের বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছিল। এখন প্রোয়েন্সার কথা সত্যি হলে কোনো নিষেধাজ্ঞায় পড়ছেন না রোনালদো। ১৪ নভেম্বর নেশনস লিগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিপদে বোনকে পাশে পেলেন রোনালদো