নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভেন্যু পরিবর্তন করে কুমিল্লার জায়গা নির্ধারণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম। তাতেও লাভ হলো না। শেষ পর্যন্ত পেছাল ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস-মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল আগামীকাল। নিরাপত্তার ঘাটতি থাকায় কোনো দর্শক ছাড়াই ম্যাচ আয়োজনের কথা ক্লাবগুলোকে জানিয়েছিল বাফুফে। কিন্তু তাতে আপত্তি জানায় মোহামেডান। দর্শকহীন স্টেডিয়ামে খেলতে রাজি নয় তারা। তাই এক সপ্তাহ পিছিয়ে ২৩ ডিসেম্বর নেওয়া হয়েছে ম্যাচটি। ভেন্যু সেই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বিজয় দিবস উপলক্ষ্যে স্টেডিয়ামে অনুষ্ঠান থাকায় সেখান থেকে ম্যাচ সরিয়ে আনা হয়েছিল জাতীয় স্টেডিয়ামে।
গত ১২ ডিসেম্বর ফুটবল লিগের ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে কিংস। ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপে এক ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। প্রথম ম্যাচে ফর্টিসের বিপক্ষে ড্র করেছে তারা। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান।
কিংস-মোহামেডান ম্যাচ পেছালেও ফেডারেশন কাপের একটি ম্যাচ অবশ্য ঠিকই হবে কাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুপুর আড়াইটায় আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে লড়বে ফর্টিস এফসি। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে আছে ফর্টিস। কোনো পয়েন্ট না পাওয়া আরামবাগের অবস্থান একেবারে তলানিতে।

মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
১ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
১ ঘণ্টা আগে
২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
৩ ঘণ্টা আগে