ইংল্যান্ডের বড় টুর্নামেন্ট জেতার আক্ষেপে প্রলেপ দিতে পারলেন না গ্যারেথ সাউথগেট। আশা জাগিয়ে এবার থামতে হয়েছে ফাইনালে। আরেকবার টাইব্রেকারের ফাঁড়ায় শিরোপাস্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে ইংলিশদের। টাইব্রেকার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না দলটির কোচ সাউথগেটকে। ম্যাচ শেষে অবশ্য পেনাল্টি শুটআউটে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ৫০ বছর বয়সী এই কোচ।
১৯৯৬ ইউরোতে সাউথগেটের পেনাল্টি মিসে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। সাউথগেটের সামনে এবার সুযোগ ছিল কোচ হিসেবে সেই দায়মোচনের। সাউথগেট সেটি পারেননি। নিজে হতাশ হয়েছেন। হতাশ করেছেন ইংলিশ সমর্থকদের। বাদ যাচ্ছেন না সমালোচনা থেকেও।
ইংলিশদের হয়ে এদিন তিনটি পেনাল্টি শট মিস করেছেন মার্কাস রাশফোর্ড, জাদন সানচো, বুকাওয়ে শাকা। সাউদগেট জানিয়েছেন, কারা পেনাল্টি শট নেবে এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। সিদ্ধান্ত যেহেতু নিজে নিয়েছেন দায়টাও নিজের কাঁধেই তুলে নিতে পিছ পা হচ্ছেন না তিনি।
এবারের ইউরোতে দারুণ খেলে সবার নজর কেড়েছেন তরুণ ইংলিশ উইঙ্গার শাকা। অল্প সময়েই হয়েছেন কোচের আস্থাভাজন। তবে পেনাল্টি শট মিস করা নিয়ে এখন রোষানলে পড়ছেন ১৯ বছর বয়সী উইঙ্গার। তাঁর মতো একজন তরুণকে গুরুত্বপূর্ণ সময়ে শট নিতে দেওয়া নিয়ে সমালোচনা হচ্ছে সাউথগেটেরও।
সব দায় নিয়ে সাউথগেট বলেছেন, ‘ফাইনালের আগে আমরা তাদের নিয়ে আলাদাভাবে কাজ করেছি। পেনাল্টি শুটআউটে শট তারাই নিয়েছে যাদের নিয়ে আমরা এক সঙ্গে পরিকল্পনা করেছি। শাকা তাদেরই একজন। সে খুবই প্রতিশ্রুতিশীল এবং দুর্দান্ত খেলোয়াড়। এই মুহূর্তে আমাদের তার পাশে থাকা উচিত। তাকে সমর্থন করা উচিত। বাইরে থেকে অনেকেই সেটা দিচ্ছেনও।’
ইউরো জিততে না পারলেও হতাশ হচ্ছেন না সাউথগেট। নতুন করে আবার স্বপ্ন বোনার তাগাদা দিয়েছেন শিষ্যদের। ম্যাচ শেষে বলেছেন, ‘টুর্নামেন্ট জিততে তারা সব উজাড় করে দিয়েছে। এতে ছেলেদের মাথা উঁচু রাখা উচিত। দেশকে একটা শিরোপা দিতে না পারা অবশ্যই হতাশার। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি তাদের নিয়ে গর্বিত।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে