ইংল্যান্ডের ফুটবল টুর্নামেন্টে গোলের বন্যা নতুন কিছু নয়। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে কারাবাও কাপ—সব জায়গায় দেখা যায় শুধুই গোল আর গোল। কারাবাও কাপের এবারের মৌসুমের তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল আর্সেনাল ও লিভারপুল।
আর্সেনাল, লিভারপুল দল দুটি গত রাতে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে। দল দুটির মধ্যে দারুণ মিলও দেখা গেছে। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে দুটি দলই খেলেছে ঘরের মাঠে। লিভারপুল-আর্সেনাল দল দুটিই তাঁদের প্রতিপক্ষকে ‘ফাইভ স্টার’ উপহার দিয়েছে। মানে গানার্স ও অলরেডরা পেয়েছে ৫-১ গোলের জয়।
অ্যানফিল্ডে গত রাতে অবশ্য লিভারপুল শুরুতে পিছিয়ে পড়েছিল ওয়েস্ট হ্যামের বিপক্ষে। ২১ মিনিটে আত্মঘাতী গোল করেন লিভারপুল ডিফেন্ডার জ্যারেল অ্যামেরিন কোয়ানসা। সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি অলরেডদের। ২৫ মিনিটে লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতা করেন সমতাসূচক গোল। তাঁকে অ্যাসিস্ট করেন ফেদেরিকো চিয়েসা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় লিভারপুল। ৪৯ মিনিটে জোতার পা থেকে আসে অলরেডদের দ্বিতীয় গোল।
লিভারপুলের তৃতীয় গোল ৭৪ মিনিটে করেন মোহামেদ সালাহ। অলরেডরা ব্যবধান বাড়াতে না বাড়াতেই ১০ জনে পরিণত হয় ওয়েস্ট হাম। ৭৬ মিনিটে দলটির মিডফিল্ডার এডসন আলভারেজ দেখেন লাল কার্ড। তিনি লাল কার্ড দেখেছেন মূলত জোড়া হলুদ কার্ডের কারণে। ম্যাচের একেবারে শেষ ভাগে এসে জোড়া গোল করেন কোডি গাকপো। ডাচ এই মিডফিল্ডার গোল দুটি করেন ৯০ মিনিট ও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে।
বোল্টনের বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ে গোলদাতা ৪ ফুটবলার। এমিরেটস স্টেডিয়ামে ৩৭ ও ৪৯ মিনিটে দুই গোল করেন ইথুয়ান নোয়ানেরি। একটি করে গোল করেন ডেকলান রাইস, রাহিম স্টার্লিং ও কাই হ্যাভার্টজ। বোল্টনের একমাত্র গোলটি করেন অ্যারন কোলিন্স।
ইয়ুর্গেন ক্লপের হাত ধরেই গত মৌসুমে রেকর্ড দশম কারাবাও কাপ জিতেছিল লিভারপুল। অলরেডদের এবারের কোচ আর্নি স্লট। কারাবাও কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার চতুর্থ রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে খেলবে। শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুল ফরোয়ার্ড জোতা। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা কঠিন। তবে আমরা এটা আবারও করতে চাই (শিরোপাজয়)। কারণ আমরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এগিয়ে যেতে চাই।’

ফোনের ওপাশ থেকে অম্ল-মধুর অভিজ্ঞতাই শোনালেন সুলিভান ব্রাদার্সের নানি সুলতানা আলম। গতকাল রাতের আগপর্যন্ত দুই নাতি ডেকলান সুলিভান ও রোনান সুলিভানের সঙ্গে দেখাই করতে পারেননি। শিকড় যে তাঁকে দিয়েই বোনা।
১৩ মিনিট আগে
কোচিং নিয়ে তাঁর আগ্রহ অনেক দিনের। খেলা ছাড়ার পর বিসিবির দরজা তাঁর জন্য একপ্রকার বন্ধ হয়ে যায়। অবশেষে বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। যেখানে তিনি কাজ করবেন অভিজ্ঞ ও উঠতি স্পিনারদের সঙ্গে।
২৭ মিনিট আগে
ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
১২ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
১৩ ঘণ্টা আগে