
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনেও। এক রকম উত্তাল ব্রাজিল। এ নিয়ে বিবৃতিতে বাধ্য হয়েছে সিবিএফ।
স্বনামধন্য ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’ প্রথম খবরটি প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল ঐতিহ্যবাহী নীল অ্যাওয়ে জার্সির পরিবর্তে পরতে পারে একটি লাল জার্সি, যার ডিজাইনে থাকবে কালো রঙের ছোঁয়া। ১৯১৭ থেকে ১৯১৯ সালের মধ্যে ব্রাজিলের জাতীয় দল যে লাল জার্সি পরত, সেই নতুন ডিজাইনটি তারই একটি আধুনিক রূপে নিয়ে আসা হয়েছে। ১০৬ বছর আগের সেই জার্সিরও ছবি সামনে এনেছে তারা।
মুহূর্তের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপরই শুরু হয় বিতর্ক, সমালোচনার ঝড়। অনেকেই এমন পরিবর্তনকে ব্রাজিলের ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন। কারও কারও দৃষ্টিতে এটি নিছক অপ্রয়োজনীয় ‘রঙের রাজনীতি’। বিতর্কটি নতুন মাত্রা পায় যখন ব্রাজিলের রাজনৈতিক মহলেও তা নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করে।
সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো-সমর্থক ও ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো জার্সির লাল রংকে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বামপন্থী রাজনৈতিক দর্শনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। তাদের ভাষায়, ‘আমাদের পতাকা কখনো লাল হবে না!’ ডানপন্থী সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিলও প্রস্তাব করেছেন, যেখানে বলা হয়েছে—ব্রাজিলকে প্রতিনিধিত্বকারী যেকোনো প্রতীক বা পোশাকে কেবল জাতীয় পতাকার রং—সবুজ, হলুদ, নীল এবং সাদা—ব্যবহার করা যাবে।
জার্সি নিয়ে প্রতিক্রিয়ার মুখে ব্রাজিল ফুটবল ফেডারেশনও (সিবিএফ) মুখ খুলতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ফাঁস হওয়া ডিজাইনটি চূড়ান্ত নয়, এটি একটি প্রাথমিক খসড়া মাত্র। নাইকির সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই নতুন জার্সির বিষয়টি নিশ্চিত করা হবে।

সংস্করণ বদলেছে, বদলেছে টুর্নামেন্টের ধরনও। তবে বদলাননি নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজের ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে আবাহনী।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। আর আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন। যা এখন থেকে হিসেব করলে ২৫ দিন পর। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই আর্জেন্টিনার কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
৫ ঘণ্টা আগে
ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, রুড গুলিত, ডেনিস বার্গক্যাম্প, আরিয়ান রোবেন—চাইলে ডাচ কিংবদন্তি ফুটবলারদের এই তালিকাটাকে অনেক লম্বা করা যায়। বিশ্ব ফুটবলে ছাপ রাখা অনেক ফুটবলারই জন্ম নিয়েছে দেশটিতে। কিন্তু দুর্ভাগ্য, কখনোই বিশ্বকাপ জিততে পারেনি নেদারল্যান্ডস।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে। রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা ধুয়ে দিচ্ছেন পাকিস্তানকে। সবচেয়ে বেশি ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ওপর দিয়ে। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর নেতৃত্ব হারানোর শঙ্কায় আছেন তিনি।
৮ ঘণ্টা আগে