
সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। ধারাবাহিক পারফরম্যান্স নেই ইংল্যান্ডের এই ক্লাবটির। একের পর এক ম্যাচ হেরে বাজে এক রেকর্ডে নাম উঠে গেছে দলটির। ৭২ বছরের ইতিহাসে এত বাজে অবস্থায় আগে কখনোই পড়েনি দলটি।
অ্যানফিল্ডে গত রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল-পিএসভি আইন্দহফেন। ডাচ ক্লাবটির কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। সব ধরনের প্রতিযোগিতা মিলে নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হার দেখেছে আর্নে স্লটের লিভারপুল। এর আগে এমন বাজে অবস্থার মধ্য দিয়ে লিভারপুল গিয়েছিল ১৯৫৩-১৯৫৪ মৌসুমে। ৭২ বছর আগে অলরেডরা ১২ ম্যাচ খেলে ৯টিতেই হেরেছিল। দলের হতশ্রী অবস্থার পরও নিজেকে নিয়ে চিন্তিত নন স্লট। ৪-১ গোলে হারের পর লিভারপুল কোচ বলেন, ‘আমি নিরাপদে আছি। সবার কাছ থেকে প্রচুর সমর্থন পাচ্ছি। একটা জয়ে অনেক কিছু পরিবর্তন হয়ে যেত; কিন্তু সেটা হয়নি। কোচ হিসেবে এমন বাজে অবস্থার মধ্য দিয়ে গেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।’
৬ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় পিএসভি। সমতায় ফিরতে লিভারপুলের লেগেছে ১০ মিনিট। ১৬ মিনিটে সমতাসূচক গোল করেন অলরেডদের মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হলেও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করেছে লিভারপুল। ৫৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন পিএসভি মিডফিল্ডার গাস টিল। ৭৩ ও ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে জোড়া গোল করেন পিএসভি ফরোয়ার্ড কুহাইব ড্রিউয়েচ। বাজেভাবে হারের পরও অবাক হননি লিভারপুল কোচ স্লট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি, খেলোয়াড়—সবার জন্যই এটা অনেক বড় ধাক্কা। আমি অবাক হয়নি ঠিকই। তবে এটা সত্যিই অপ্রত্যাশিত।’
১২ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ হেরে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে লিভারপুলের ওপর। এবারের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচ ও হেরেছে ২ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৩ নম্বরে। বাজে সময়ের মধ্য দিয়ে গেলে কোচদের চাকরি চলে যাওয়া বা কোচদের পদত্যাগ করা স্বাভাবিক ঘটনা হলেও এগুলো নিয়ে চিন্তিত নন স্লট। লিভারপুল কোচ বলেন, ‘আমি চিন্তিত নই (লিভারপুলে তাঁর চাকরি নিয়ে)। নিজেকে নিয়ে দুশ্চিন্তা করার চেয়ে অন্যান্য বিষয় নিয়ে ভাবছি।’
৩৬ দল অংশ নিচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে। প্রতিটি দল যখন আটটি করে ম্যাচ খেলবে, তখন পয়েন্ট টেবিলের প্রথম আট দল আপনাআপনি শেষ ষোলোতে উঠবে। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। দুই, তিন, চার ও পাঁচে থাকা পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ প্রতিটি দলের পয়েন্ট ১২। ছয় থেকে আটে থাকা বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি ও স্পোর্তিং সিপি প্রতিটি দল পেয়েছে ১০ পয়েন্ট।

ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১২ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে