
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম কুরার প্রতিবেদন অনুযায়ী, কোচের আর্থিক দাবির পক্ষে রায় দিয়েছেন ফিফা আদালত। মামলায় তাঁর পক্ষে আইনি প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক ক্রীড়া আইনজীবী রালফ শারবেল। তাঁর দাখিল করা প্রমাণের ভিত্তিতেই আদালত কোচের দাবিগুলো গ্রহণ করেন।
মামলার শুনানিতে দুই পক্ষ দুই ধাপে নিজেদের আইনি যুক্তি ও আত্মপক্ষসমর্থনের নথি উপস্থাপন করে। এরপর ফিফার খেলোয়াড়দের মর্যাদাবিষয়ক চেম্বারের একক বিচারক কোচের আর্থিক দাবিগুলো মঞ্জুর করেন।
রায়ের পর আল তারাজিকে ৩০ দিনের মধ্যে ফিফার কাছে আর্থিক জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া তামের আবদেল কাদের সাঈদের বকেয়া পাওনা ৪৫ দিনের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নির্ধারিত সময়ের মধ্যে কোচের পাওনা পরিশোধে ব্যর্থ হলে নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞার মুখে পড়বে সৌদি ক্লাবটি। ফলে বকেয়া পরিশোধ না করলে দল গঠনের ক্ষেত্রে বাড়তি সমস্যায় পড়তে পারে আল তারাজি।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে
লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
৩ ঘণ্টা আগে