
লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। পুরো টুর্নামেন্ট কোনো গোল করতে পারেননি রদ্রি। এরপরও স্পেনের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাঝমাঠের এই ফুটবলার।
গোল না করেও মাঝমাঠ নিয়ন্ত্রণ, পাসিং, বল পুনরুদ্ধার এবং রক্ষণ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরির কাজগুলো দারুণভাবেই করে গেছেন রদ্রি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ জয়ের ম্যাচেও দুর্দান্ত ছিলেন তিনি। ফিফার হিসাবে, ওই ম্যাচে ১০৫টি পাসের মধ্যে ১০১টি সফলভাবে সম্পন্ন করেন, ৮০ শতাংশ ডুয়েল জেতেন এবং দুটি গোলের সুযোগ তৈরি করেন। এসব বিবেচনায় গোল্ডেন বুট উঠেছে রদ্রির ঝুলিতে।
তবে ইয়ামালের মতে রদ্রি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি। দল ফাইনালে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের শেষ বিশ্বকাপটা রাঙিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। একটি হ্যাটট্রিকসহ করেছেন ৮ গোল। এ ছাড়া সতীর্থদের দিয়ে করান আরও চারটি। ২১ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।
মুভিস্টারের ইউনিভার্সো ভালদানো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, ‘আমার কাছে লিও মেসিই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। লিওর বয়সে একজন খেলোয়াড় এমন কিছু করতে পারবেন, এমনকি লিও নিজেও তা পারবেন, সেটাও কেউ আশা করেনি। অথচ তিনি এত উঁচু মানে পারফর্ম করেছেন।’
উত্তর আমেরিকা বিশ্বকাপে মেসির কাছে এমন দুর্দান্ত পারফরম্যান্স আশা করেননি ইয়ামাল, ‘সবাই জানে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু কেউই আশা করেনি, তিনি এমন একটি কিংবদন্তিতুল্য বিশ্বকাপ খেলবেন।’

ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১৯ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৪ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
৪ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৫ ঘণ্টা আগে