
আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
ফিফার আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই পর্বে লিওনেল মেসিকে বিদায় জানাবে দলটি। এর আগে এশীয় চ্যানেল মিগুকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ, দলের নতুন প্রজন্ম এবং ২০২৬ বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন স্কালোনি।
আর্জেন্টিনার কোচ হিসেবে আট বছরের সফল অধ্যায় আরও দীর্ঘায়িত হবে কি না, তা নিশ্চিত করেননি স্কালোনি। তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর বক্তব্যে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।
স্কালোনি বলেন, ‘আমরা চেষ্টা করব, আমরা এখানে থাকি কিংবা না থাকি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’
২০২৪ কোপা আমেরিকা জয়ের পরও সামনে কঠিন সময়ের আশঙ্কা করেছিলেন স্কালোনি। সেবার সবকিছু জয়ের পর বিশ্বকাপের আগে দুই বছর বাকি থাকায় দলের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই পরিস্থিতি সামলে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারও সামনে কঠিন চ্যালেঞ্জ দেখছেন স্কালোনি। বিশ্বকাপের পরবর্তী সময় নিয়ে তিনি বলেন, ‘ফাইনাল শেষ হওয়ার পর আমরা জিতি কিংবা হারি, সেটি এখানে মূল বিষয় নয়। এখন থেকে একটা বিরতি শুরু হচ্ছে, আর আমরা সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’
শিরোপা জয়ের পুনরাবৃত্তির চেয়ে দলের সঙ্গে সমর্থকদের ইতিবাচক সম্পর্ক ধরে রাখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি, ‘আমি বলছি না যে আমাদের আবার শিরোপা জিততেই হবে। বরং দলের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন মানুষ এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করে। তবে সেটা অর্জন করা কঠিন।’
স্কালোনি আরও যোগ করেন, ‘এমন কিছু আবার করে দেখানো সহজ হবে না। মানুষ এই দলের সঙ্গে নিজেদের একাত্ম মনে করেছে, আর দলটি প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেয়। তবে সেই ভয় ইতিবাচক অর্থে। আমার মনে হয়, আবার চেষ্টা করাটাই কঠিন। আমি বলছি না, এটা সহজ হবে।’

ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
২ ঘণ্টা আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
২ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
২ ঘণ্টা আগে
লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
৩ ঘণ্টা আগে