চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ কার্লো আনচেলত্তি, যিনি হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। শিষ্যরা যে রিয়াল মাদ্রিদ কোচকে জয় এনে দিতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল নয়। কারণ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চেয়েছিলাম। ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ ছিল। কিন্তু দূর থেকে দুটি গোল করে সিটি।’
গতকাল ম্যাচে একটা সময় এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুর খেলাটাই ফিরতি লেগে খেলতে চান আনচেলত্তি। শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) রাতে আমরা যা করেছি, ম্যানচেস্টারেও সেই সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলতে হবে।’
বার্নাব্যুতে গতকাল সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, যার ফল ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদল। ২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যানসিটি একটা সময় পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। আবার নিজেদের মাঠে এগিয়ে গিয়েও রিয়াল পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে জয় কোনো দলের হয়নি। জয় হয়েছে ফুটবলের। ৩-৩ সমতায় দুই দলই ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে।
সিটির হয়ে প্রথমে লিড এনে দেন বার্নার্দো সিলভা। অন্যদিকে রিয়াল সমতায় ফেরে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে। ১৪ মিনিটে রিয়ালকে এবার লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করেন সিটির ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত গোলের পর সিটি এগিয়ে যায় জসকো গাভার্দিওলের আরেকটি দুর্দান্ত ফিনিশিংয়ে। রিয়ালকে পরে সমতায় ফেরান ফেদিরেকে ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ৭৯ মিনিটে চোখধাঁধানো এক শটে রিয়ালের হার এড়ান ভালর্ভাদে।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৩ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৫ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৬ ঘণ্টা আগে