ধর্ষণের অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন দানি আলভেস। এবার আদালতেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গতকাল তাঁর বিরুদ্ধে তরুণীর করা অভিযোগের বিচারের শেষ দিন ছিল। গত সোমবার শুরু হয়েছিল বিচারকাজ।
গতকাল বার্সেলোনার কাতালোনিয়ান হাইকোর্টে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন আলভেস। ৪০ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘যদি সে চলে যেতে চাইত তাহলে সে চলে যেতে পারত। সেখানে থাকতে বাধ্যগত ছিল না।’ আদালতে ২০ মিনিট কথা বলার সময় শুধু ধর্ষণই নয়, সেই তরুণীকে আঘাত করা, চুল টেনে ধরাসহ আরও অনেক শারীরিক নির্যাতন অস্বীকার করেছেন সাবেক বার্সেলোনা, জুভেন্টাসের ডিফেন্ডার।
গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে সেই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ এরপর থেকেই কারাগারে আছেন তিনি।
স্পেনের কৌঁসুলিরা ৯ বছরের কারাদণ্ড দাবি করেছেন আলভেসের। সঙ্গে ভুক্তভোগীকে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আদালত চূড়ান্ত রায় দেবেন বলে জানা গেছে। এর আগে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ক্লাবের সঙ্গে চুক্তিও বাতিল হয় তাঁর। অভিযোগের আগে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের সঙ্গে চুক্তি করেছিলেন আলভেস।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩৫ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে