
জুলাই মাসেই ব্রাজিলের সঙ্গে সম্পর্ক শেষ নেইমারের। নরওয়ের বিপক্ষে নিউইয়র্কের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিই তাঁর জন্য হয়ে থাকল আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। এবার অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে খেলে নেইমার পরবর্তী যুগ শুরু করতে যাচ্ছে ব্রাজিল। মূলত ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ সামনে রেখেই সেলেসাওদের প্রস্তুতি শুরু হচ্ছে।
ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গত রাতে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ার মতো তারকাদের রেখেই দল দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আক্রমণে আছেন এস্তেভাও, এনদ্রিকরাও আছেন আক্রমণভাগে। যাঁদের মধ্যে এস্তেভাও চোটে পড়ায় বিশ্বভাগে খেলতে পারেননি। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ডিফেন্ডার ওয়েসলি। এবার এস্তেভাও, ওয়েসলি দুজনেই ফিরেছেন ব্রাজিল দলে।
সেপ্টেম্বর-অক্টোবরে মূলত ব্রাজিল তিনটা ম্যাচ খেলবে অ্যাওয়েতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত অভিযান শুরু করবে ব্রাজিল। কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম, ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ২৫ ও ২৯ সেপ্টেম্বর হবে ব্রাজিল-অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে ভারত-ব্রাজিল।
এর আগে ব্রাজিল-অস্ট্রেলিয়া সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের জুনে। মেলবোর্নে সেবার ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে আটবারের দেখায় ব্রাজিল জিতেছে ৬ ম্যাচ। এক ম্যাচ ড্র হয়েছে। অপর ম্যাচ জিতেছে ব্রাজিল। আর ভারত-ব্রাজিল মুখোমুখি হচ্ছে প্রথমবার। তবে পেলে ১৯৭৭ সালে কলকাতার ইডেন গার্ডেনসে খেললেও ব্রাজিলের জার্সিতে খেলেননি। নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে খেলেছিলেন মোহনবাগানের বিপক্ষে।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের দল
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার : আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিওস, ম্যাথিউসিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গিমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড : ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো

শ্রীলঙ্কায় দুই বছর আগে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে যা হয়েছিল, এবার গ্রুপপর্বেও হলো তারই পুনর্মঞ্চায়ন। ২০২৪ নারী এশিয়া কাপে সেমিফাইনালের লাইনআপ ছিল বাংলাদেশ-ভারত, শ্রীলঙ্কা-পাকিস্তান। এবারও এই চারটি দলই উঠেছে প্রতিযোগিতার শেষ চারে। শেষ চারের লাইনআপও একই।
২৪ মিনিট আগে
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফিফা আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের এই ম্যাচের আগেই ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১ ঘণ্টা আগে
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছে মনে রাখার মতো। তাঁর স্পিন ঘূর্ণিতে ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান আটকাতেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। ইমরান তাহিরের চোখে ‘বিশ্বমানের বোলার’-এর তকমা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডা
২ ঘণ্টা আগে
মনে হবে, আমরা এখন যেকোনো দলের সঙ্গে ভালো লড়াই করতে পারব। জয়-পরাজয় তো পরের বিষয়। এটা মনে হবে যে এখন চোখে চোখ রেখে লড়তে পারব।
২ ঘণ্টা আগে