Ajker Patrika

হাতিরঝিলে সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী যুবাদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হাতিরঝিলে সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী যুবাদের
আজই দেশে ফিরছে সাফজয়ী যুবারা। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​বাফুফে জানিয়েছে, আজ রাত আনুমানিক ৭:৩০ মিনিটে হাতিরঝিলে এই আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি বিজয় শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলে গিয়ে শেষ হবে।

​যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এই ঐতিহাসিক সাফল্যে দলকে অভিনন্দন জানিয়ে ছাদখোলা বাসে বিশেষ সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছেন। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের বীরত্ব ও রোনান সুলিভানের জয়সূচক শটে ভারতকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশ।

​দেশের ফুটবলের এই বিশেষ অর্জন উদযাপনে বাফুফে সাধারণ সমর্থকদের রাত সাড়ে ৭টায় হাতিরঝিলে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত