
ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ লিগ। বুধবার পোর্তোতে অনুষ্ঠিত লিগা পর্তুগাল গালায় সিআরসেভেনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ফুটবলে দারুণ সব অর্জনের কারণে তাঁকে এই পুরস্কার দিয়েছে পর্তুগিজ লিগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর একটি ভিডিও পোস্ট করেছে পর্তুগিজ লিগ। ভিডিওতে পুরস্কার হাতে নিয়ে তারকা ফরোয়ার্ড বলেন, ‘এই পুরস্কার দেওয়ার জন্য লিগা পর্তুগালকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছে। আপনারা কল্পনা করতে পারেন, আমার দেশের জন্য কিছু জেতা সম্মানের।’
রোনালদো আরও বলেন, ‘প্রথমত আমি আমার সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমার ক্যারিয়ার জুড়ে এই দুর্দান্ত পুরস্কার জিততে আমাকে সাহায্য করেছেন। একই সাথে সেসব কোচ এবং যাঁরা সর্বদা উন্নতির এই যাত্রায় আমাকে সমর্থন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।’
২০ বছরের বেশি সময় ধরে পেশাদার ফুটবল খেলছেন রোনালদো। লম্বা ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস শেষে বর্তমানে আল হিলালের হয়ে খেলছেন তিনি। সবগুলো ক্লাবের হয়ে আলাদাভাবে গোলের সেঞ্চুরি করেছেন রোনালদো। ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন ইতিহাসেরই অন্যতম সেরা এই ফুটবলার।
গত ফেব্রুয়ারিতে ৪০ এ পা দিলেও মাঠের খেলায় সেটার কোনো প্রভাব পড়তে দেননি রোনালদো। মাঠে এখনো চিরতরুণ তিনি। দুর্দান্ত সব রেকর্ড নিজের করে নেওয়ার পর এখন ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজারতম গোলের পেছনে ছুটছেন রোনালদো। এই মাইলফলক থেকে ৫৭ গোল দূরে আছেন। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ খেলতে বদ্ধপরিকর তিনি।

চাপের মুখে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিছুটা দার্শনিক ঢঙে ভয়ের গুরুত্ব তুলে ধরেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ভয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি জীবন বাঁচায়। আপনার মনে যদি ভয় না থাকে, তবে সিংহকেও বিড়ালের মতো মনে হতে পারে। ম্যাচ নিয়ে কিছুটা উদ্বেগ থাকা ভালো, এতে দল নিজের সেরাটা উজাড় করে দিতে পারে।’
৪ ঘণ্টা আগে
কোচের এই সাহসী সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দেয় মাত্র ১২১ সেকেন্ডের মধ্যে। ৭৮ মিনিটে মাঝমাঠ থেকে ইসমায়েল কোনের চমৎকার এক পাস নিয়ন্ত্রণে নিয়ে বসনিয়ান ডিফেন্ডারকে বোকা বানান লারিন। এরপর ডান পায়ের নিখুঁত ভলিতে বল জড়িয়ে দেন বসনিয়ার জালে।
৪ ঘণ্টা আগে
নিজের এবং দলের প্রস্তুতি সম্পর্কে এই তারকা রাইট-ব্যাক আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে, আমি আগামীকালের ম্যাচের প্রস্তুতির দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো মরক্কোর সমর্থকদের খুশি করা, ইনশা আল্লাহ।’
৫ ঘণ্টা আগে
সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এরপর শৈশবের একটি বড় সময় চট্টগ্রামে কাটিয়ে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ডিজে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলা সুরের ফিউশন ঘটিয়ে প্রশংসিত হয়েছেন।
৭ ঘণ্টা আগে