দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে আলোচনা জমিয়ে বার্সলোনায় ফিরেছিলেন দানি আলভেজ। এর মধ্যে কাতালান ক্লাবটির হয়ে মাঠেও নেমেছেন তিনি। তবে ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে ইউরোপা লিগের দলে রাখেনি বার্সা।
শীতকালীন দলবদলে কেনা খেলোয়াড়দের মধ্য থেকে তিনজনকে দলে যুক্ত করার সুযোগ ছিল। সেই তিনজনের তালিকায় জায়গা হয়নি আলভেজের। নতুন খেলোয়াড়দের মধ্যে ফেরান তোরেস, এডাম ত্রাওরে ও অবামেয়াংকে বেছে নিয়েছে বার্সা।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় ইউরোপা লিগে খেলতে হচ্ছে বার্সাকে। দলকে আরও শাণিত করে গড়ে তুলতেই মূলত নতুন তিনজনকে যুক্ত করেছে তারা। একই সঙ্গে আক্রমণনির্ভর খেলার লক্ষ্য কোচ জাভি হার্নান্দেজের।
শীতকালীন দলবদলে ইংলিশ ক্লাব ওলভস থেকে সর্বশেষ বার্সায় যোগ দেন রাইট উইং ত্রাওরে। রাইট উইং ব্যাক হিসেবে এ জন্য আলভেজকে দলে রাখেনি বার্সা। এ ছাড়া শীতকালীন দলবদলে সব মিলিয়ে চার ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সা। এদের মধ্যে আলভেজ একজন। সেই আলভেজের ওপর শেষ পর্যন্ত ভরসা করেনি ইউরোপের অন্যতম সফল দলটি।

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায় মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে রাজপথেও। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ কয়েকটি শহরে সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মিনিট আগে
এর আগে বিশ্বকাপের পাঁচ সেমিফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আজ ষষ্ঠ সেমি খেলতে নামছে আলবিসেলেস্তেরা। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-ট
২০ মিনিট আগে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ের আগেই আলোচনায় উঠে এসেছে ম্যাচ পরিচালকদের নাম। আলোচিত ম্যাচটিতে রেফারির ভূমিকায় দেখা যাবে মরক্কোয় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাথকে। তাতেই নতুন করে শুরু হয়েছে বিতর্কের ঝড়।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে একাদশ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষের কৌশল বিবেচনায় নিয়ে দলে কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে