Ajker Patrika

ভারতকে নিয়ে মন্তব্য করায় শ্রীলঙ্কা কোচের শাস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতকে নিয়ে মন্তব্য করায় শ্রীলঙ্কা কোচের শাস্তি
বেফাঁস মন্তব্য করায় শাস্তির কবলে পড়লেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে আচরণবিধি লঙ্ঘন করে বেফাঁস মন্তব্য করার দায়ে শাস্তির কবলে পড়লেন শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) শৃঙ্খলা কমিটি অনলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে ৫০০ মার্কিন ডলার অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করেছে।

শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে মুতাইরিকে। নির্ধারিত সময়ে তিনি টাকা দিতে ব্যর্থ হলে দায়ভার বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর। এমনকি লঙ্কান ফেডারেশনও যদি অর্থ পরিশোধে গড়িমসি করে, তবে টুর্নামেন্টের বকেয়া বা খরচের হিসাব থেকে ওই ৫০০ ডলার কেটে সমন্বয় করে নেবে সাফ।

ঘটনার সূত্রপাত মূলত টুর্নামেন্ট চলাকালে আয়োজক ও রেফারিং নিয়ে মুতাইরির একের পর এক তীর্যক বক্তব্যকে কেন্দ্র করে। গ্রুপপর্বের ম্যাচে ভুটানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর সংবাদমাধ্যমের সামনে তিনি অভিযোগ তোলেন, আসরের স্বাগতিক দল সবসময় বাড়তি সুবিধা পেয়ে থাকে।

এখানেই থেমে না থেকে তিনি আরও দাবি করেন, ব্যবসায়িক মুনাফার লক্ষ্যে সাফ কর্তৃপক্ষ আগে থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল নিশ্চিত করতে চায়। এমন পূর্বপরিকল্পনা থাকলে বাকি দেশগুলোর অংশগ্রহণ অর্থহীন বলেও কটাক্ষ করেছিলেন এই কোচ।

এসব আপত্তিকর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাৎক্ষণিকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল সাফ। তবে নিজের অবস্থানে অনড় থেকে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরের সংবাদ সম্মেলনেও মাঠের খেলার চেয়ে ওই নোটিশ নিয়েই বিষোদ্গার করেন তিনি। সেদিন বক্তব্যের ইতি টানার আগে আরব কোচদের প্রতি সাফ বৈষম্যমূলক আচরণ করে বলে অভিযোগ তোলেন এবং ভবিষ্যতে আর কখনো এই অঞ্চলের টুর্নামেন্টে পা না রাখার হুমকি দেন।

গত ১১ নভেম্বর রাতে আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কা দল দেশের বিমান ধরলেও কোচের সেই বিতর্কিত অধ্যায়ের রেশ রয়েই গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত