
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মূলপর্বে যাওয়ার আশা আগেই শেষ হয়েছে, তবু লাল-সবুজদের জন্য ম্যাচটি অস্তিত্ব চেনানোর পাশাপাশি নিজেদের শক্তি-দুর্বলতা যাচাইয়ের বড় সুযোগ। হামজা-শমিতের জুটির মিশেলে যে জয়ের অপেক্ষা করছিল বাংলাদেশ, তা আজ ঘুচানোর পণ নিয়ে মাঠে নামছে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
পালাবদলের পথে থাকা ভারতও তরুণদের নিয়ে নতুনভাবে শুরু করতে চাইছে। দুই দলের এই লড়াইয়ে খেলোয়াড়দের মুখোমুখি লড়াইও ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। তাই নজর থাকবে কয়েকটি বিশেষ ডুয়েলে—
রহিম–তপু বর্মণ
সুনীল ছেত্রীর বিদায়ের পর ভারতের আক্রমণভাগের তুরুপের তাস এখন রহিম আলী। জাতীয় দলের জার্সিতে খুব একটা আলো ছড়াতে পারেননি অবশ্য। তবে সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে অবশ্য গোলের দেখা। ছেত্রী না থাকায় তাঁর শুরুর একাদশে সম্ভাবনাই জোরাল। সেক্ষেত্রে তাঁকে থামানোর বড় দায়িত্ব থাকবে বাংলাদেশের অভিজ্ঞ সেন্টার-ব্যাক তপু বর্মণের ওপর। গত অক্টোবরে হংকং ম্যাচের আগে চোটে পড়েন তিনি। যদিও এখনো সেরা রূপে ফিরতে পারেননি। তবু বাংলাদেশের রক্ষণভাগে তিনিই বড় ভরসা। রহিমকে বোতলবন্ধী করতে পারলে ভারতের গোলের সুযোগও কমে আসবে।
রাকিব–সন্দেশ ঝিঙ্গন
বাংলাদেশের সবকিছুই যেন এখন হামজার দখলে। গোল করা নিয়ে তবু কোচ হাভিয়ের কাবরেরার সবচেয়ে বড় আস্থার জায়গা রাকিব হোসেন। স্বভাবজাত পজিশন রাইট উইং হলেও জাতীয় দলে সাম্প্রতিক সময়ে খুব কমই এখানে খেলার সুযোগ পেয়েছেন। এমনকি নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তাঁকে সেন্টারে বাঁয়ে খেলান। স্ট্রাইকার হিসেবে খেললে রাকিবের বড় বাধা হয়ে থাকবেন সন্দেশ ঝিঙ্গন। দীর্ঘদেহী এই ডিফেন্ডার কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে খেলেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। তাই ঝিঙ্গনকে বোকা বানানোর কাজটা সহজ হবে না রাকিবের জন্য।
হামজা–মহেশ
রক্ষণ, মাঝমাঠ কিংবা আক্রমণ–হামজার বিচরণ সর্বত্র। তবে মাঠে নিচের দিকে বেশি খেয়াল রাখতে হয় তাঁকে। ভারতের আক্রমণ রুখে দেওয়াটাও তাঁর গুরুদায়িত্বের মধ্যে পড়ে। ডিফেন্সিভ মিডফিল্ডে তার আগ্রাসী উপস্থিতি প্রতিপক্ষকে চাপে ফেলে রাখছে। সেক্ষেত্রে তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারেন মহেশ সিং। খালিদ জামিল কোচ হওয়ার পর তাঁকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন গত অক্টোবরে সিঙ্গাপুরের বিপক্ষে। প্লে মেকিং করাই তাঁর সবচেয়ে বড় শক্তির জায়গা। তবে হামজার চাপ সামলে কতটুকুই বা সাবলীল খেলতে পারবেন সেটাই বড় প্রশ্ন।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে টসের সময় হাজির ড্যারিল মিচেল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন যে অধিনায়ক মিচেল স্যান্টনারের পরিবর্তে ভুলে অন্য কাউকে পাঠিয়ে দেয়নি তো নিউজিল্যান্ড? আসলে ড্যারিল মিচেলকে পাঠাতে বাধ্য হয়েছে কিউইরা।
২৫ মিনিট আগে
‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই দলের লড়াই এখনো মাঠে গড়ায়নি। বেরসিক বৃষ্টির দাপটে চিন্তা বাড়ছে অস্ট্রেলিয়ার।
১ ঘণ্টা আগে
ভালো নেই পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গত আড়াই বছর ধরে তিনি কারাবন্দী। এই কারাবাস জীবনে তাঁর স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন সুনীল গাভাস্কার-গ্রেগ চ্যাপেলদের মতো কিংবদন্তি অধিনায়কেরা
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে কোনো রকম পাত্তা পায়নি পাকিস্তান। সালমান আলী আগার দলকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই হারের পেছনে পাকিস্তানের ম্যাচ বর্জন সার্কাসের প্রভাব আছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
৩ ঘণ্টা আগে